فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

ফাআছকিত‘আলাইনা-কিছাফাম মিনাছছামাই ইন কুনতা মিনাসসা-দিকীন।উচ্চারণ

যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি টুকরো ভেঙ্গে আমাদের ওপর ফেলে দাও।” তাফহীমুল কুরআন

তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের উপর আকাশের একটি খণ্ড ফেলে দাও।মুফতী তাকী উসমানী

তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশের একটি খন্ড আমাদের উপর ফেলে দাও।মুজিবুর রহমান

অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।মাওলানা মুহিউদ্দিন খান

‘তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের ওপর ফেলিয়া দাও।’ ইসলামিক ফাউন্ডেশন

‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আসমান থেকে এক টুকরো আমাদের উপর ফেলে দাও’।আল-বায়ান

তুমি সত্যবাদী হলে আকাশের এক টুকরো আমাদের উপর ফেলে দাও।’তাইসিরুল

অতএব আকাশের একটি টুকরো আমাদের উপরে ফেলে দাও, যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৮৭. সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও।

তাফসীরে আহসানুল বায়ান

(১৮৭) তুমি যদি সত্যবাদী হও, তাহলে একখন্ড আকাশ আমাদের ওপর ফেলে দাও।’ (1)

(1) এটি তারা শুআইব (আঃ)-এর শাস্তির ভয় দেখানোর প্রত্যুত্তরে বলেছিল যে, যদি তুমি বাস্তবেই সত্যবাদী হও, তাহলে যাও আমরা তোমাকে মানি না। আমাদের উপর আকাশ ভেঙ্গে ফেলাও দেখি!