ওয়ালা-তাবখাছুন্না-ছা আশইয়াআহুম ওয়ালা-তা‘ছাও ফিল আরদিমুফছিদীন।উচ্চারণ
এবং লোকদেরকে তাদের জিনিস কম দিয়ো না। যমীনে বিপর্যয় ছড়িয়ে বেড়িও না তাফহীমুল কুরআন
মানুষকে তাদের মালামাল কমিয়ে দিও না এবং যমীনে অশান্তি বিস্তার করে বেড়িও না। #%৫১%#মুফতী তাকী উসমানী
লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবেনা এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফিরনা।মুজিবুর রহমান
মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।মাওলানা মুহিউদ্দিন খান
‘লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। ইসলামিক ফাউন্ডেশন
'আর লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং যমীনে ফাসাদ সৃষ্টি করো না'।আল-বায়ান
মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিবে না। আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না।তাইসিরুল
"আর লোকজনের ক্ষতিসাধন করো না তাদের বিষয়বস্তু সন্বন্ধে, আর দুনিয়াতে বিপর্যয় ঘটিয়ো না অনিষ্টাচরণ ক’রে।মাওলানা জহুরুল হক
তাদের আরও একটি অপরাধ ছিল, তারা দস্যুবৃত্তি করত। রাস্তাঘাটে প্রকাশ্যে পথিকদের মালামাল লুট করত।
১৮৩. আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।
(১৮৩) লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না(1) এবং পৃথিবীতে বিপর্যয় ঘটায়ো না।(2)
(1) অর্থাৎ, অন্যদের দেওয়ার সময় মাপে বা ওজনে কম দিয়ো না।
(2) অর্থাৎ, আল্লাহর অবাধ্য হয়ো না। কারণ এর ফলে পৃথিবীতে ফাসাদ ও অশান্তি ছড়ায়। কেউ কেউ এই বিপর্যয় থেকে রাহাজানি অর্থ নিয়েছেন; যা এই জাতি করত। যেমন, অন্যত্র বলা হয়েছে{وَلاَ تَقْعُدُواْ بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ} অর্থাৎ, মানুষদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে রাস্তায় বসো না। (সূরা আ’রাফ ৮৬ আয়াত, ইবনে কাসীর)