۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ

আওফুল কাইলা ওয়ালা-তাকূনূমিনাল মুখছিরীন।উচ্চারণ

তোমরা মাপ পূর্ণ করে দাও এবং কাউকে কম দিয়ো না। তাফহীমুল কুরআন

তোমরা মাপে পুরোপুরি দিও। যারা মাপে ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না। #%৫০%#মুফতী তাকী উসমানী

তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে; যারা মাপে কমতি করে তাদের অন্তর্ভুক্ত হয়োনা।মুজিবুর রহমান

মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।মাওলানা মুহিউদ্দিন খান

‘তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে ; যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না। ইসলামিক ফাউন্ডেশন

‘মাপ পূর্ণ করে দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না’।আল-বায়ান

মাপে পূর্ণ মাত্রায় দাও আর যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হয়ো না।তাইসিরুল

"মাপে পুরোমাত্রায় দেবে, আর তোমরা মাপে-কম-করা লোকদের অন্তর্ভুক্ত হয়ো না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

আয়কাবাসীগণ কুফর ও শিরকে তো লিপ্ত ছিলই। সেই সঙ্গে তাদের আরেকটি দোষ ছিল, তারা বেচাকেনায় মানুষকে ঠকাত, মাপে হেরফের করত।

তাফসীরে জাকারিয়া

১৮১. মাপে পূর্ণ মাত্রায় দেবে; আর যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না।

তাফসীরে আহসানুল বায়ান

(১৮১) মাপ পূর্ণমাত্রায় প্রদান কর এবং যারা মাপে কম দেয়, তাদের মত হয়ো না। (1)

(1) অর্থাৎ, যখন তোমরা লোকদেরকে মেপে দাও, তখন সেইরূপ পূর্ণ দাও, যেরূপ তাদের কাছ হতে নেওয়ার সময় পূর্ণ মেপে নিয়ে থাকো। আর দেওয়ার ও নেওয়ার মাপযন্ত্র আলাদা আলাদা রাখবে না, যাতে দেওয়ার সময় কম দেবে এবং নেওয়ার সময় পূর্ণ নেবে!