قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ

ক-লূইন্নামাআনতা মিনাল মুছাহহারীন।উচ্চারণ

তারা জবাব দিল, “তুমি নিছক একজন যাদুগ্রস্ত ব্যক্তি। ১০১ তাফহীমুল কুরআন

তারা বলল, নিশ্চয়ই যাদের উপর কঠিন যাদু করা হয়েছে, তুমি তাদেরই একজন।মুফতী তাকী উসমানী

তারা বললঃ তুমিতো যাদুগ্রস্তদের অন্যতম।মুজিবুর রহমান

তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।মাওলানা মুহিউদ্দিন খান

এরা বলল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। ইসলামিক ফাউন্ডেশন

তারা বলল, ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।আল-বায়ান

তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।তাইসিরুল

তারা বললে -- "তুমি তো নিঃসন্দেহ জাদুগ্রস্তদেরই একজন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০১

“যাদুগ্রস্ত” অর্থাৎ দিওয়ানা ও পাগল তথা যার বুদ্ধি ভ্রষ্ঠ হয়ে গেছে। প্রাচীনকালের ধারণা অনুযায়ী জ্বীনের বা যাদুর প্রভাবে পাগলামি দেখা দেয়। তাই তারা যাকে পাগল বলতে চাইতো তাকে বলতো “মাজনুন” (জ্বীনগ্রস্ত) বা “মাসহুর” (যাদুগ্রস্ত) ও মুসাহহার।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৫৩. তারা বলল, তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।

তাফসীরে আহসানুল বায়ান

(১৫৩) ওরা বলল, ‘তুমি তো যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।