إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

ইন্নী লাকুম রছূলুন আমীন।উচ্চারণ

আমি তোমাদের জন্য একজন আমানতদার রসূল। ৯৬ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।মুফতী তাকী উসমানী

আমিতো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।মুজিবুর রহমান

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।মাওলানা মুহিউদ্দিন খান

‘আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল। ইসলামিক ফাউন্ডেশন

‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’;আল-বায়ান

আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রসূল।তাইসিরুল

"আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৬

হযরত সালেহের বিশ্বস্ততা ও আমানতদারী এবং অসাধারণ যোগ্যতার সাক্ষ্য তাঁর জাতির লোকদের মুখ দিয়ে কুরআন মজীদের ভাষায় নিম্নোক্তভাবে ব্যক্ত হয়েছেঃ

قَالُوا يَا صَالِحُ قَدْ كُنْتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَذَا

“তারা বললো, হে সালেহ! এর আগে তুমি আমাদের মধ্যে এমন লোক ছিলে যার ওপর আমাদের অনেক আশা ভরসা ছিল।” (হূদঃ ৬২ আয়াত)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪৩. আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

তাফসীরে আহসানুল বায়ান

(১৪৩) নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল।