إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ

ইন হা-যাইল্লা-খুলুকুল আওওয়ালীন।উচ্চারণ

এ ব্যাপারগুলো তো এমনিই ঘটে চলে আসছে ৯৩ তাফহীমুল কুরআন

এটা তো সেই বিষয়ই, যাতে পূর্ববর্তীগণ অভ্যস্ত ছিল। #%৩৮%#মুফতী তাকী উসমানী

এটাতো পূর্ববর্তীদেরই স্বভাব।মুজিবুর রহমান

এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।মাওলানা মুহিউদ্দিন খান

এটা তো পূর্ববর্তীদেরই স্বভাব। ইসলামিক ফাউন্ডেশন

‘এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র,।আল-বায়ান

এসব (কথাবার্তা বলা) পূর্ববর্তী লোকেদের অভ্যাস ছাড়া আর অন্য কিছুই না।তাইসিরুল

"এ তো সেকেলে আচরণ ছাড়া কিছুই নয়,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৩

এর দু’টি অর্থ হতে পারে। এক. যা কিছু আমরা করছি এগুলো কোন নতুন জিনিস নয়, শত শত বছর থেকে আমাদের বাপ-দাদারা এসব করে আসছে। এসবই ছিল তাদের ধর্ম, সংস্কৃতি, চরিত্রনীতি ও ব্যবহারিক জীবনধারা। তাদের ওপর এমন কি বিপদ নেমে এসেছিল যে, আজ আমাদের ওপর তা নেমে আসার আশঙ্কা করবো? এ জীবন ধারায় যদি কোন অন্যায় ও দুষ্কৃতির অংশ থাকতো, তাহলে তুমি যে আযাবের ভয় দেখাচ্ছো তা আগেই নেমে আসতো। দুই, তুমি যেসব কথা বলছো এমনি ধারার কথা ইতিপূর্বেও বহু ধর্মীয় উম্মাদ এবং যারা নৈতিকতার বুলি আওড়ায় তারা আওড়িয়ে এসেছে। কিন্তু দুনিয়ার রীতি অপরিবর্তিত রয়েছে। তোমাদের মত লোকদের কথা না মানার ফলে কখনো এক ধাক্কায় এ রীতির মধ্যে ওলট-পালট হয়ে যায়নি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘যাতে পূর্ববর্তীগণ অভ্যস্ত ছিল’এর দুই ব্যাখ্যা হতে পারে। (এক) তুমি দুনিয়ার জাঁকজমকের প্রতি বীতস্পৃহা করে আমাদেরকে আখেরাতমুখী হতে বলছ এটা নতুন কোন বিষয় নয়। পূর্বেও যুগে-যুগে বহু লোক এভাবে নবুওয়াতের মিথ্যা দাবি করেছে এবং তোমার মত এ জাতীয় কথাবার্তা বলেছে। সুতরাং তোমার এসব কথা একটা গতানুগতিক বিষয়, যা কর্ণপাতযোগ্য নয়। (দুই) অথবা এর এ ব্যাখ্যাও হতে পারে যে, আমরা যা কিছু করছি, তা নতুন কোন ব্যাপার নয়। প্রাচীন কাল থেকেই মানুষ এ রকম করে আসছে। অর্থাৎ, এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। কাজেই এটা দূষনীয় নয় এবং এর উপর আপত্তি তোলা সঙ্গত নয়।

তাফসীরে জাকারিয়া

১৩৭. এটা তো কেবল পূর্ববর্তীদেরই স্বভাব।

তাফসীরে আহসানুল বায়ান

(১৩৭) এ তো পূর্বপুরুষদেরই রীতিনীতি মাত্র। (1)

(1) অর্থাৎ, এ তো ঐ কথাই যা পূর্বের লোকেরাও বলত। অথবা এর অর্থ এই যে, আমরা যে ধর্মরীতি-নীতির উপর কায়েম আছি, তাতে আমাদের পূর্ব পুরুষরাও কায়েম ছিল। উভয় অর্থেই উদ্দেশ্য এই যে, আমরা আমাদের পিতৃপুরুষদের ধর্ম ছাড়তে রাজী নই।