إِذۡ نُسَوِّيكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

ইযনুছাওবীকুম বিরব্বিল ‘আ-লামীন।উচ্চারণ

যখন তোমাদের দিচ্ছিলাম রব্বুল আলামীনের সমকক্ষের মর্যাদা। তাফহীমুল কুরআন

যখন আমরা তোমাদেরকে ‘রাব্বুল আলামীনের’ সমকক্ষ গণ্য করতাম।মুফতী তাকী উসমানী

যখন আমরা তোমাদেরকে জগতসমূহের রবের সমকক্ষ মনে করতাম।মুজিবুর রহমান

যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।মাওলানা মুহিউদ্দিন খান

‘যখন আমরা তোমাদেরকে জগতসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম। ইসলামিক ফাউন্ডেশন

‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম’।আল-বায়ান

যখন আমরা তোমাদেরকে সর্বজগতের পালনকর্তার সমকক্ষ স্থির করতাম।তাইসিরুল

"যখন আমরা বিশ্বজগতের প্রভুর সঙ্গে তোমাদের এক-সমান গণ্য করেছিলাম।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯৮. যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রব-এর সমকক্ষ গণ্য করতাম।

তাফসীরে আহসানুল বায়ান

(৯৮) যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম। (1)

(1) পৃথিবীতে প্রত্যেক খোদাই করা পাথরের মূর্তি এবং কবরের উপর নির্মিত সুদর্শন গম্বুজ মুশরিকদের কাছে ইলাহী এখতিয়ারের অধিকারী বলে মনে হয়। কিন্তু কিয়ামত দিবসে জানতে পারবে যে, এ ছিল প্রকাশ্য ভ্রষ্টতা, যার ফলে তারা তাদেরকে আল্লাহর সমতুল ভেবে বসেছিল।