মিন দূ নিল্লাহি হাল ইয়ানসুরূনাকুম আও ইয়ানতাসিরূন।উচ্চারণ
তারা কি এখন তোমাদের কিছু সাহায্য করছে অথবা আত্মরক্ষা করতে পারে?” তাফহীমুল কুরআন
আল্লাহকে ছেড়ে তারা কি তোমাদের সাহায্য করতে পারবে কিংবা পারবে কি তারা আত্মরক্ষা করতে?মুফতী তাকী উসমানী
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?মুজিবুর রহমান
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?মাওলানা মুহিউদ্দিন খান
‘আল্লাহ্ র পরিবর্তে ? এরা কি তোমাদের সাহায্য করতে পারে বা এরা কি আত্মরক্ষা করতে সক্ষম ? ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহ ছাড়া? তারা কি তোমাদেরকে সাহায্য করছে, না নিজেদের সাহায্য করতে পারছে?আল-বায়ান
আল্লাহকে বাদ দিয়ে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে কিংবা তাদের নিজেদেরকে সাহায্য করতে পারে?তাইসিরুল
আল্লাহ্কে বাদ দিয়ে? তারা কি তোমাদের সাহায্য করছে, না তারা নিজেদেরই সাহায্য করতে পারছে?মাওলানা জহুরুল হক
৯৩. আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?
(৯৩) আল্লাহর পরিবর্তে? ওরা কি তোমাদের সাহায্য করতে আসবে? না ওরা আত্মরক্ষা করতে সক্ষম?’ (1)
(1) অর্থাৎ, তোমাদের উপর হতে আযাব দূর করে দেবে অথবা তারা নিজেদেরকে তা হতে বাঁচাতে পারবে?