আনতুম ওয়া আ-বাউকুমুল আকদামূন।উচ্চারণ
সেই জিনিসগুলো দেখেছো যাদের বন্দেগী তোমরা এবং তোমাদের অতীত পূর্বপুরুষেরা করতে অভ্যস্ত? ৫৪ তাফহীমুল কুরআন
তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ? #%২৪%#মুফতী তাকী উসমানী
তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষরা?মুজিবুর রহমান
তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?মাওলানা মুহিউদ্দিন খান
‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা? ইসলামিক ফাউন্ডেশন
‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?’আল-বায়ান
তোমরা আর তোমাদের আগের পিতৃপুরুষরা?তাইসিরুল
"তোমরা ও তোমাদের পূর্বগামী পিতৃপুরুষরা?মাওলানা জহুরুল হক
৫৪
ব্যস, স্রেফ বাপ-দাদার আমল থেকে চলে আসছে বলেই তাকে সত্য ধর্ম বলে মেনে নিতে হবে, একটি ধর্মের সত্যতার জন্য শুধুমাত্র এতটুকু যুক্তিই যথেষ্ট? চোখ বন্ধ করে প্রজন্মের পর প্রজন্ম গড্ডালিকা প্রবাহে ভেসে যাবে এবং কেউ একবার চোখ খুলে দেখবেও না যাদের বন্দেগী-পূজা-অর্চনা করা হচ্ছে তাদের মধ্যে সত্যিই আল্লাহর গুণাবলী পাওয়া যায় কি না এবং আমাদের ভাগ্যের ভাংগা-গড়ার ক্ষেত্রে তারা কোন ক্ষমতা রাখে কি না?
অর্থাৎ তোমরা ও তোমাদের পূর্বপুরুষ যে প্রতিমাদের উপাসনা করছ তোমরা কি চিন্তা করে দেখেছ তারা ইবাদত লাভের উপযুক্ত কিনা? একটু যদি চিন্তা করতে, স্পষ্টভাবেই বুঝতে পারতে, নিজ হাতে গড়া জড়প্রতিমার পূজা করা চরম মূর্খতা ও নির্বুদ্ধিতার কাজ এবং তখন তোমরা নিজেরাই ঘৃণাভরে তাদের পরিত্যাগ করতে। -অনুবাদক
৭৬. তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা!
(৭৬) তোমরা এবং তোমাদের অতীতের পিতৃপুরুষেরা? (1)
(1) কারণ তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছ? কেউ কেউ এর অর্থ বলেছেন যে, তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা যাদের ইবাদত করছ, সেই মা’বূদরা সকলেই আমার শত্রু। অর্থাৎ, আমার সাথে তাদের কোন সম্পর্ক নেই।