وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ

ওয়া আঝলাফনা-ছাম্মাল আ-খারীন।উচ্চারণ

এ জায়গায়ই আমি দ্বিতীয় দলটিকেও নিকটে আনলাম। ৪৮ তাফহীমুল কুরআন

অন্য দলটিকেও আমি সেথায় উপনীত করলাম। #%২২%#মুফতী তাকী উসমানী

আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে।মুজিবুর রহমান

আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।মাওলানা মুহিউদ্দিন খান

আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে, ইসলামিক ফাউন্ডেশন

আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম,আল-বায়ান

আমি সেখানে অপর দলটিকে পৌছে দিলাম।তাইসিরুল

আর অন্যদেরকেও আমরা নিয়ে এলাম সেই অঞ্চলে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৮

অর্থাৎ ফেরাউন ও তার সেনাদলকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

ফির‘আউনের বাহিনী সাগরের বুকে রাস্তা দেখতে পেয়ে মনে করল তারাও তা দিয়ে পার হয়ে যাবে। যেই না তারা মধ্য সাগরে পৌঁছল, আল্লাহ তাআলা সাগরকে তার আসল অবস্থায় ফিরিয়ে দিলেন। ফলে ফির‘আউন গোটা বাহিনীসহ তাতে ডুবে মরল। এ ঘটনা সূরা ইউনুসে (১০ : ৯১, ৯২) বিস্তারিত বর্ণিত হয়েছে।

তাফসীরে জাকারিয়া

৬৪. আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,

তাফসীরে আহসানুল বায়ান

(৬৪) আমি অপর দলটিকে সেখানে উপনীত করলাম। (1)

(1) ‘অপর দলটি’ বলতে ফিরআউন ও তার সৈন্যদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ, আমি অন্য দলটিকে সমুদ্রের নিকটবর্তী করে দিলাম।