وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ

ওয়া ইন্না-লাজামী‘উন হা-যিরূন।উচ্চারণ

এবং আমরা একটি দল, সদা-সতর্ক থাকাই আমাদের রীতি।” ৪৩ তাফহীমুল কুরআন

আর আমরা সতর্ক (সশস্ত্র) একটি বড় দল (সুতরাং সকলে সম্মিলিতভাবে তাদের পশ্চাদ্ধাবন কর)।মুফতী তাকী উসমানী

এবং আমরাতো সদা সতর্ক একটি দল।মুজিবুর রহমান

এবং আমরা সবাই সদা শংকিত।মাওলানা মুহিউদ্দিন খান

এবং আমরা তো সকলেই সদাশংকিত।’ ইসলামিক ফাউন্ডেশন

‘আর আমরা সবাই তো যথেষ্ট সতর্ক।’আল-বায়ান

আর আমরা অবশ্যই সদা সতর্ক একটি দল।তাইসিরুল

আর আমরা তো নিশ্চয় সজাগ-সশস্ত্র জনতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৩

একথাগুলো ফেরাউনের মনের গোপন ভীতি প্রকাশ করে। লোক দেখানো নির্ভীকতার মোড়কে সেই ভীতিকে সে ঢেকে রেখেছিল। একদিকে তাৎক্ষণিক সাহায্যের জন্য বিভিন্ন জায়গা থেকে সে সৈন্য তলব করছিল। এ থেকে মনে হয় যে, সে বনী ইসরাঈলের দিক থেকে বিপদের আশঙ্কা করছিল। অন্যদিকে আবার একথাটিও গোপন করতে চাচ্ছিল যে, একটি দীর্ঘকালের নিগৃহীত-নিষ্পেষিত এবং চরম লাঞ্ছনা ও দাসত্বের জীবন যাপনকারী জাতির দিক থেকে ফেরাউনের মতো মহাশক্তিধর শাসক কোন আশঙ্কা অনুভব করছে, এমনকি ত্বরিত সাহায্যের জন্য সেনাবাহিনী তলব করার প্রয়োজন দেখা দিয়েছে। তাই নিজের বার্তা সে এমনভাবে পাঠাচ্ছে যেন মনে হচ্ছে, বেচারা বনী ইসরাঈল তো সামান্য ব্যাপার মাত্র, মুষ্টিমেয় কয়েকজন লোক, তারা আমাদের কেশাগ্রও স্পর্শ করতে পারবে না কিন্তু তারা এমন সব কাজ করেছে যা আমাদের ক্রোধ উৎপাদন করেছে। তাই আমরা তাদেরকে শাস্তি দিতে চাই। কোন আশঙ্কার কারণে আমরা সেনা সমাবেশ করছি না। বরং এটি নিছক একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র। বিপদের কোন দূরতম সম্ভাবনা হলেও যথাসময়ে তার মূলোৎপাটনে প্রস্তুত থাকাই বুদ্ধিমত্তার পরিচায়ক।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৬. আর আমরা তো সবাই সদা সতর্ক।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৬) এবং আমরা তো একদল সদা সতর্ক। (1)

(1) এই কারণে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত।