رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ

রব্বি মূছা-ওয়াহা-রূন।উচ্চারণ

-মূসা ও হারুনের রবকে।” ৩৭ তাফহীমুল কুরআন

যিনি মুসা ও হারূনের প্রতিপালক।মুফতী তাকী উসমানী

যিনি মূসা ও হারুনেরও রাব্ব।মুজিবুর রহমান

যিনি মূসা ও হারুনের রব।মাওলানা মুহিউদ্দিন খান

‘যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’ ইসলামিক ফাউন্ডেশন

‘মূসা ও হারুনের রব’।আল-বায়ান

যিনি মূসা ও হারুনের প্রতিপালক।’তাইসিরুল

যিনি মূসা ও হারুনেরও প্রভু।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৭

এটা হযরত মূসার মোকাবিলায় তাদের পক্ষ থেকে নিছক পরাজয়ের স্বীকৃতি ছিল না। ব্যাপারটা এমন ছিল না যে, কেউ বলতো, আরে ছেড়ে দাও, একজন বড় যাদুকর ছোট যাদুকরদেরকে হারিয়ে দিয়েছে। বরং তাদের সিজদাবনত হয়ে আল্লাহ‌ রব্বুল আলামীনের প্রতি ঈমান আনা যেন প্রকাশ্যে সর্ব সম্মুখে হাজার হাজার মিসরবাসীর সামনে একথার স্বীকৃতি ও ঘোষণা দিয়ে দেয়া যে, যা কিছু এনেছেন তা আমাদের যাদু শিল্পের অন্তর্গত নয়, এ কাজ তো একমাত্র আল্লাহ‌ রব্বুল আলামীনের কুদরতেই হতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৮. যিনি মূসা ও হারূনের রব।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৮) যিনি মূসা এবং হারূনেরও প্রতিপালক।’