فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ

ফাউলকিয়াছ ছাহারতুছা-জিদীন।উচ্চারণ

তখন সকল যাদুকর স্বতঃস্ফূর্তভাবে সিজদাবনত হয়ে পড়লো তাফহীমুল কুরআন

অনন্তর যাদুকরদেরকে সিজদায় পাতিত করা হল। #%১৮%#মুফতী তাকী উসমানী

তখন যাদুকরেরা সাজদাহবনত হয়ে পড়ল।মুজিবুর রহমান

তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।মাওলানা মুহিউদ্দিন খান

তখন জাদুকরেরা সিজ্দাবনত হয়ে পড়ল।ইসলামিক ফাউন্ডেশন

ফলে যাদুকররা সিজদাবনত হয়ে পড়ল।আল-বায়ান

তখন যাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল।তাইসিরুল

তখন জাদুকররা লুটিয়ে পড়ল সিজদাবনত হয়ে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

লক্ষ্য করার বিষয় হল, কুরআন মাজীদ এস্থলে ‘তারা সিজদায় পতিত হল’ না বলে, ভাষা ব্যবহার করেছে ‘তাদেরকে সিজদায় পাতিত করা হল’। এটা করা হয়েছে এজন্য যে, এর দ্বারা তাদের সিজদার প্রকৃতির দিকে ইশারা করা হয়েছে। অর্থাৎ তারা এমনিতেই সিজদা করেনি। হযরত মুসা আলাইহিস সালামের মুজিযাই তাদেরকে সিজদা করিয়েছে। সে মুজিযা এতই শক্তিশালী ছিল যে, তার প্রভাবে তারা সিজদা করতে বাধ্য হয়ে যায়।

তাফসীরে জাকারিয়া

৪৬. তখন জাদুকরেরা সিজদাবনত হয়ে পড়ল।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৬) তখন যাদুকরেরা সিজদাবনত হল,