قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ

ক-লা লাহুম মূছাআলকূমাআনতুম মুলকূন।উচ্চারণ

মূসা বললো, “তোমাদের যা নিক্ষেপ করার আছে নিক্ষেপ কর।” তাফহীমুল কুরআন

মুসা যাদুকরদেরকে বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর। #%১৬%#মুফতী তাকী উসমানী

মূসা তাদেরকে বললঃ তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।মুজিবুর রহমান

মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।মাওলানা মুহিউদ্দিন খান

মূসা এদেরকে বলল, ‘তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।’ ইসলামিক ফাউন্ডেশন

মূসা তাদের বলল, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর’।আল-বায়ান

মূসা তাদেরকে বলল- ‘নিক্ষেপ কর যা তোমরা নিক্ষেপ করবে।’তাইসিরুল

মূসা তাদের বললেন -- "ছোড়ো যা তোমরা ছুড়ঁতে যাচ্ছ।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এটা ছিল আল্লাহ-নির্ভরতাপ্রসূত আত্মবিশ্বাসের প্রকাশ। অর্থাৎ সূচনা তোমরাই কর এবং তোমাদের যতদূর যা করার ক্ষমতা আছে, তা কর। আমি ওসবের কোন পরওয়া করি না। আল্লাহর সত্য নবী হিসেবে আমার এ বিশ্বাস আছে যে, আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন এবং সত্যেরই জয় হবে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৪৩. মূসা তাদেরকে বললেন, তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৩) মূসা ওদেরকে বলল, ‘তোমাদের যা নিক্ষেপ করার, তা নিক্ষেপ কর।’ (1)

(1) মূসার পক্ষ হতে যাদুকরদের খেলা দেখানোর আহবান জানানোর মধ্যে এই হিকমত থাকতে পারে যে, প্রথমতঃ তাদের কাছে প্রকাশ হয়ে যাক, তিনি আল্লাহর পয়গম্বর। এত বিশাল সংখ্যক বিখ্যাত যাদুকরদের জমা হওয়া ও তাদের যাদু খেলায় মোটেই ভীত নয়। দ্বিতীয়তঃ এ উদ্দেশ্যও হতে পারে যে, যখন পরে আল্লাহর আদেশে এ সমস্ত যাদু এক নিমেষে শেষ হয়ে যাবে, তখন দর্শকদের উপর এর একটা বিরাট প্রভাব পড়বে আর এভাবে বেশী বেশী মানুষ আল্লাহর উপর ঈমান আনবে। অতএব সেই মতই হল; বরং যাদুকরেরাই প্রথমে ঈমান আনল, যেমন পরে বলা হয়েছে।