ওয়া কীলা লিন্না-ছি হাল আনতুম মুজতামি‘ঊন।উচ্চারণ
এবং লোকদেরকে বলা হলো, “তোমরাও কি সমাবেশে যাবে? ৩২ তাফহীমুল কুরআন
এবং মানুষকে বলা হল, তোমরা সমবেত হচ্ছ তো?মুফতী তাকী উসমানী
আর লোকদেরকে বলা হলঃ তোমরাও সমবেত হচ্ছ কি?মুজিবুর রহমান
এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।মাওলানা মুহিউদ্দিন খান
এবং লোকদেরকে বলা হল, ‘তোমরাও সমবেত হতেছ কি ? ইসলামিক ফাউন্ডেশন
আর লোকদের বলা হল, ‘তোমরা কি সমবেত হবে?’আল-বায়ান
আর জনগণকে বলা হল- ‘তোমরা কি সম্মিলিত হবে?তাইসিরুল
আর লোকদের বলা হ’ল -- "তোমরা কি জমায়েৎ হচ্ছ, --মাওলানা জহুরুল হক
৩২
অর্থাৎ শুধুমাত্র ঘোষণা ও বিজ্ঞাপনের উপর নির্ভর করা হয়নি বরং জনগণকে উদ্দীপিত ও উত্তেজিত করে প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য ময়দানে হাজির করার উদ্দেশ্যে লোকও নিয়োগ করা হয়। এ থেকে জানা যায়, প্রকাশ্য দরবারে মূসা যেসব মু’জিযা দেখিয়েছিলেন সেগুলোর খবর সাধারণ লোকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং দেশের লোকেরা এতে প্রভাবিত হতে চলেছে বলে ফেরউনের মনে আশঙ্কা দেখা দিয়েছিল। তাই সে চাচ্ছিল বেশী বেশী জনসমাগম হোক এবং লোকেরা দেখে নিক লাঠির সাপে পরিণত হওয়া কোন বড় কথা নয়, আমাদের দেশের প্রত্যেক যাদুকরও এ ভেল্কিবাজী দেখাতে পারে।
৩৯. এবং লোকদেরকে বলা হল, তোমরাও সমবেত হচ্ছে কি?
(৩৯) এবং লোকদের বলা হল, ‘তোমরাও একত্র হও। (1)
(1) জনসাধারণকে তাকীদ করা হচ্ছে যে, তোমাদেরকেও এই যাদু-যুদ্ধ দেখার জন্য উপস্থিত থাকতে হবে।