يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ

ইয়া’তূকা বিকুল্লি ছাহহা-রিন ‘আলীম।উচ্চারণ

তারা প্রত্যেক সুদক্ষ যাদুকরকে তোমার কাছে নিয়ে আসুক।” তাফহীমুল কুরআন

যারা যত সুদক্ষ যাদুকর আছে, তাদেরকে আপনার কাছে নিয়ে আসবে (তারপর মূসা ও তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হোক)।মুফতী তাকী উসমানী

যেন তারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ যাদুকর উপস্থিত করে।মুজিবুর রহমান

তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।মাওলানা মুহিউদ্দিন খান

‘যেন তারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে।’ ইসলামিক ফাউন্ডেশন

‘তারা তোমার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে নিয়ে আসুক’।আল-বায়ান

তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ যাদুকরকে নিয়ে আসবে।’তাইসিরুল

যেন তারা প্রত্যেক জ্ঞানী জাদুকরদের তোমার কাছে নিয়ে আছে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৭. যেন তারা তোমার কাছে প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করে।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৭) যেন তারা আপনার নিকট প্রতিটি সুদক্ষ যাদুকর উপস্থিত করে।’ (1)

(1) অর্থাৎ, এদের দু’জনকে এখন তাদের নিজ অবস্থায় ছেড়ে দিন এবং সমস্ত শহর হতে জাদুকরদের একত্রিত করে তাদের মধ্যে প্রতিযোগিতা-সভা অনুষ্ঠিত হোক; যাতে তাদের যাদুর জবাব দেওয়া যায় এবং আপনার সমর্থন ও জয় হয়। এটি ছিল আল্লাহর পক্ষ হতে সৃষ্টিগত একটি ব্যবস্থা, যাতে লোক এক জায়গায় একত্রিত হয় এবং এ সব প্রমাণাদি স্বচক্ষে প্রত্যক্ষ করে; যা মূসা (আঃ)-কে মহান আল্লাহ দান করেছিলেন।