قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ

ক-লা আওয়ালাও জি’তুকা বিশাইয়িম মুবীন।উচ্চারণ

মূসা বললো, “আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস আনি তবুও?" ২৫ তাফহীমুল কুরআন

মূসা বলল, আমি যদি (সত্যকে) পরিস্ফুটকারী কোন জিনিস তোমার নিকট উপস্থিত করি, তবুও কি?মুফতী তাকী উসমানী

মূসা বললঃ আমি তোমার নিকট স্পষ্ট কোন নিদর্শন আনয়ন করলেও?মুজিবুর রহমান

মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?মাওলানা মুহিউদ্দিন খান

মূসা বলল, ‘আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নিদর্শন আনয়ন করি, তবুও ?’ ইসলামিক ফাউন্ডেশন

মূসা বলল, ‘যদি আমি তোমার কাছে স্পষ্ট কোন বিষয় নিয়ে আসি, তবুও’?আল-বায়ান

(মূসা) বলল : ‘আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও?তাইসিরুল

তিনি বললেন -- "কী! আমি তোমার কাছে সুস্পষ্ট কিছু আনলেও?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৫

অর্থাৎ যদি আমি সত্যিই সমগ্র বিশ্ব-জাহানের, আকাশ ও পৃথিবীর এবং পূর্ব ও পশ্চিমের রবের পক্ষ থেকে যে আমাকে পাঠানো হয়েছে এর সপক্ষে সুস্পষ্ট আলামত পেশ করি, তাহলে এ অবস্থায়ও কি আমার কথা মেনে নিতে অস্বীকার করা হবে এবং আমাকে কারাগারে পাঠানো হবে?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩০. মূসা বললেন, আমি যদি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও?(১)

(১) অর্থাৎ যদি আমি সত্যিই সমগ্ৰ বিশ্ব-জাহানের, আকাশ ও পৃথিবীর এবং পূর্ব ও পশ্চিমের রবের পক্ষ থেকে যে আমাকে পাঠানো হয়েছে এর সপক্ষে সুস্পষ্ট আলামত পেশ করি, তাহলে এ অবস্থায়ও কি আমার কথা মেনে নিতে অস্বীকার করা হবে এবং আমাকে কারাগারে পাঠানো হবে? (দেখুন: বাগভী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩০) মূসা বলল, ‘আমি তোমার নিকট স্পষ্ট কোন (নিদর্শন) আনয়ন করলেও কি?’ (1)

(1) অর্থাৎ, এমন কোন জিনিস বা ‘মু’জিযা’ যার দ্বারা প্রকাশ পায় যে, আমি সত্য এবং সত্যই আমি আল্লাহর রসূল, তবুও কি আমার সত্যতা তুমি মেনে নেবে না?