وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ

ওয়া ইয়াদীকুসাদরী ওয়ালা-ইয়ানতলিকুলিছা-নী ফাআরছিল ইলা-হা-রূন।উচ্চারণ

আমার বক্ষ সংকুচিত হচ্ছে এবং আমার জিহ্বা সঞ্চালিত হচ্ছে না। আপনি হারুনের প্রতি রিসালাত পাঠান। ১০ তাফহীমুল কুরআন

আমার অন্তর সঙ্কুচিত হয়ে যাচ্ছে এবং আমার জিহ্বাও স্বচ্ছন্দে চলে না। সুতরাং হারূনের কাছেও (নবুওয়াতের) বার্তা পাঠানমুফতী তাকী উসমানী

এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়ছে, আর আমার জিহবাতো সাবলীল নয়, সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠান।মুজিবুর রহমান

এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।মাওলানা মুহিউদ্দিন খান

‘এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়ছে, আর আমার জিহ্বা তো সাবলীল নেই ! সুতরাং হারূনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও। ইসলামিক ফাউন্ডেশন

‘আর আমার বক্ষ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। আমার জিহবা চলছে না। সুতরাং আপনি হারুনের প্রতি ওহী পাঠান’।আল-বায়ান

আর আমার অন্তর সংকুচিত হয়ে যাচ্ছে, আমার জিহ্বা সাবলীলভাবে কথা বলতে পারে না। কাজেই আপনি হারূনের প্রতি রিসালাত দিন।তাইসিরুল

"আমার বুক সংকুচিত হয়ে পড়েছে, আর আমার জিহ্বা বাক্‌পটু নয়, সেজন্য হারূনের প্রতিও ডাক পাঠাও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০

সূরা তা-হা এর ২ এবং সূরা কাসাস-এর ৪ রুকু’তে এর বিস্তারিত বিবরণ এসেছে। সেই আলোচনাগুলোকে এর সাথে মিলিয়ে দেখলে জানা যায়, হযরত মূসা আলাইহিস সালাম প্রথমত এত বড় গুরুত্বপূর্ণ কাজে একাকী যেতে ভয় পাচ্ছিলেন। (আমার বক্ষ সংকুচিত হচ্ছে এ বাক্যটি এ কথাই প্রকাশ করছে) দ্বিতীয়ত তাঁর মধ্যে এ অনুভূতি ছিল, তিনি বাকপটু নন এবং অনর্গল ও দ্রুত কথা বলার মতো ক্ষমতা তাঁর নেই। তাই তিনি হযরত হারুনকে সাহায্যকারী হিসেবে নবী বানিয়ে তাঁর সাথে পাঠাবার জন্য আল্লাহর কাছে আবেদন জানান। কারণ, হযরত হারুন অত্যন্ত বাকপটু, প্রয়োজনে তিনি হযরত মূসাকে সমর্থন দেবেন এবং তাঁর বক্তব্যকে সত্য প্রমাণ করে তাঁর হাতকে শক্তিশালী করবেন। হতে পারে, প্রথম দিকে হযরত মূসা তাঁর পরিবর্তে হযরত হারুনকে এ দায়িত্বে নিযুক্ত করার আবেদন জানান, কিন্তু পরে যখন তিনি অনুভব করেন আল্লাহ‌ তাঁকেই নিযুক্ত করতে চান তখন আবার তাঁকে নিজের সাহায্যকারী করার আবেদন জানান। এ সন্দেহ হবার কারণ হচ্ছে, হযরত মূসা এখানে তাঁকে সাহায্যকারী করার আবেদন জানাচ্ছেন না বরং বলছেনঃ فَأَرْسِلْ إِلَى هَارُونَ “আপনি হারুনের কাছে রিসালত পাঠান।” আর সূরা তা-হা-এ তিনি আবেদন জানানঃ

وَاجْعَلْ لِي وَزِيرًا مِنْ أَهْلِي - هَارُونَ أَخِي

“আমার জন্য আমার পরিবার থেকে একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন, আমার ভাই হারুনকে।”

এছাড়া সূরা কাসাসে তিনি আবেদন জানানঃ وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي

“আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশী বাকপটু, কাজেই আপনি তাঁকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দিন, যাতে সে আমার সত্যতা প্রমাণ করে।”

এ থেকে মনে হয়, সম্ভবত এই পরবর্তী আবেদন দু’টি পরে করা হয়েছিল এবং এ সূরায় হযরত মূসা থেকে যে কথা উদ্ধৃত করা হয়েছে সেটিই ছিল প্রথম কথা।

বাইবেলের বর্ণনা এ থেকে ভিন্ন। বাইবেল বলছে, ফেরাউনের জাতি তাঁকে মিথ্যুক বলে প্রত্যাখ্যান করতে পারে এ ভয়ে এবং নিজের কন্ঠের জড়তার ওজর পেশ করে হযরত মূসা এ দায়িত্ব গ্রহণ করতে পুরোপুরি অস্বীকারই করে বলেছিলেনঃ “হে প্রভু, বিনয় করি, অন্য যাহার হাতে পাঠাইতে চাও, এ বার্তা পাঠাও।” তারপর আল্লাহ‌ নিজেই হযরত হারুনকে তাঁর জন্য সাহায্যকারী নিযুক্ত করে তাঁকে এ মর্মে রাজী করান যে, তারা দু’ভাই মিলে ফেরাউনের কাছে যাবেন। (যাত্রা পুস্তক ৪: ১-১৭), আরো বেশী জানার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা তা-হা ১৯ নং টীকা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে, আর আমার জিহ্বা তো সাবলীল নেই। কাজেই হারূনের প্রতিও ওহী পাঠান।

তাফসীরে আহসানুল বায়ান

(১৩) এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়ছে,(1) আমার জিহ্বা অচল হয়ে যাচ্ছে।(2) সুতরাং হারূনের প্রতিও (প্রত্যাদেশ) পাঠাও। (3)

(1) এই ভয়ে যে, ওরা বড় উদ্ধত, ওরা আমাকে মিথ্যাবাদী মনে করবে। এখান হতে বোঝা গেল যে, নবীগণও প্রকৃতিগত ভয়ে ভীত হতে পারেন।

(2) এখানে এই ইঙ্গিত করা হয়েছে যে, মূসা (আঃ) বাকপটু ছিলেন না। অথবা এই যে, মুখে আগুনের আঙ্গার ভরে নেওয়ার জন্য তিনি তোতলা হয়ে গিয়েছিলেন; যেমন মুফাসসিরগণ বর্ণনা করে থাকেন।

(3) অর্থাৎ, জিবরীল (আঃ)-কে তার নিকট অহী দিয়ে পাঠান এবং তাকেও অহী ও নবুঅত দিয়ে আমার সহকারী বানান।