কাওমা ফির‘আওনা আলা-ইয়াত্তাকূন।উচ্চারণ
ফেরাউনের সম্প্রদায়ের কাছে ৮ --- তারা কি ভয় করে না?” ৯ তাফহীমুল কুরআন
ফেরাউনের সম্প্রদায়ের কাছে। তারা কি আল্লাহকে ভয় করে না?মুফতী তাকী উসমানী
ফির‘আউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করেনা?মুজিবুর রহমান
ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?মাওলানা মুহিউদ্দিন খান
‘ফির‘আওনের সম্প্রদায়ের নিকট; এরা কি ভয় করে না ?’ ইসলামিক ফাউন্ডেশন
‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করবে না’?আল-বায়ান
ফেরাউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করে না?তাইসিরুল
ফিরআউনের লোকদের কাছে। তারা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?"মাওলানা জহুরুল হক
৮
এ বর্ণনাভংগী ফেরাউন এর সম্প্রদায়ের চরম নির্যাতনের কথা প্রকাশ করছে। “জালেম সম্প্রদায়” হিসেবে তাদেরকে পরিচিত করানো হচ্ছে। যেন তাদের আসল নামই হচ্ছে জালেম সম্প্রদায় এবং ফেরাউন এর সম্প্রদায় হচ্ছে তার তরজমা ও ব্যাখ্যা।
৯
অর্থাৎ হে মুসা! দেখ কেমন অদ্ভূত ব্যাপার, এরা নিজেদেরকে সর্বময় ক্ষমতা সম্পন্ন মনে করে দুনিয়ায় জুলুম-নিপীড়ন চালিয়ে যাচ্ছে এবং উপরে আল্লাহ আছেন, তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এ ভয় তাদের নেই।
১১. ফিরআউনের সম্প্রদায়ের কাছে; তারা কি তাকওয়া অবলম্বন করবে না?
(১১) ফিরআউনের সম্প্রদায়ের নিকট। ওরা কি ভয় করে না?’