ওয়া কুল্লান দারবনা-লাহুল আমছা-লা ওয়া কুল্লান তাব্বারনা-তাতবীর-।উচ্চারণ
তাদের প্রত্যেককে আমি (পূর্বে ধ্বংস প্রাপ্তদের) দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছি এবং শেষ পর্যন্ত প্রত্যেককে ধ্বংস করে দিয়েছি। তাফহীমুল কুরআন
তাদের প্রত্যেককে বোঝানোর জন্য আমি দৃষ্টান্ত দিয়েছিলাম। আর (তারা যখন মানেনি তখন) প্রত্যেককেই আমি পিষ্ট করে ফেলি।মুফতী তাকী উসমানী
আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম, আর তাদের সকলকেই আমি সম্পূর্ণ রূপে ধ্বংস করেছিলাম।মুজিবুর রহমান
আমি প্রত্যেকের জন্যেই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পুর্ণরূপে ধ্বংস করেছি।মাওলানা মুহিউদ্দিন খান
আমি এদের প্রত্যেকের জন্যে দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম, আর এদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।আল-বায়ান
আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম (যাতে তারা সঠিক পথের সন্ধান পেতে পারে) আর তাদের প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম (তাদের পাপের কারণে)।তাইসিরুল
আর প্রত্যেকেরই বেলায় -- আমরা তার জন্য দৃষ্টান্তগুলো প্রদান করেছিলাম। আর সকলকেই আমরা বিধবস্ত করেছিলাম পূর্ণবিধ্বংসে।মাওলানা জহুরুল হক
৩৯. আর আমরা তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম এবং তাদের সকলকেই আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
(৩৯) আমি ওদের প্রত্যেককে দৃষ্টান্ত বর্ণনা (দ্বারা সতর্ক) করেছিলাম(1) এবং ওদের সকলকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। (2)
(1) অর্থাৎ, দলীলাদি দ্বারা সত্য প্রমাণিত করেছিলাম।
(2) অর্থাৎ, দলীলাদি দ্বারা সত্যতা প্রমাণের পর।