قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ

ক-লূলাবিছনা-ইয়াওমান আও বা‘দা ইয়াওমিন ফাছআলিল ‘আ-দ্দীন।উচ্চারণ

তারা বলবে, “এক দিন বা দিনেরও কিছু অংশে আমরা সেখানে অবস্থান করেছিলাম, ১০০ গণনাকারীদেরকে জিজ্ঞেস করে নিন।” তাফহীমুল কুরআন

তারা বলবে, আমরা এক দিন বা এক দিনেরও কম থেকেছি। #%৪৩%# (আমাদের ভালো মনে নেই) কাজেই যারা (সময়) গুনেছে তাদেরকে জিজ্ঞেস করুন।মুফতী তাকী উসমানী

তারা বলবেঃ আমরা অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ, আপনি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।মুজিবুর রহমান

তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।মাওলানা মুহিউদ্দিন খান

এরা বলবে, ‘আমরা অবস্থান করেছিলাম একদিন বা দিনের কিছু অংশ; আপনি না হয়, গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন।’ ইসলামিক ফাউন্ডেশন

তারা বলবে, ‘আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি; সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন।’আল-বায়ান

তারা বলবে : ‘আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব তুমি গণনাকারীদের জিজ্ঞেস কর।’তাইসিরুল

তারা বলবে -- "আমরা অবস্থান করেছিলাম একটি দিন বা দিনের কিছু অংশ, আপনি না হয় জিজ্ঞাসা করুন গণনাকারীদের।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০০

ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা ত্বা-হা, ৮০টীকা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

আখেরাতের শাস্তি অতি কঠিন হওয়ার কারণে জাহান্নামীদের কাছে দুনিয়ার সুখণ্ডশান্তিকে সম্পূর্ণ নাস্তি মনে হবে এবং গোটা ইহকাল একদিন বা তারও কম অনুভূত হবে।

তাফসীরে জাকারিয়া

১১৩. তারা বলবে, আমরা অবস্থান করেছিলাম একদিন বা দিনের কিছু অংশ; সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।

তাফসীরে আহসানুল বায়ান

(১১৩) তারা বলবে, ‘আমরা অবস্থান করেছিলাম এক দিন অথবা একদিনের কিছু অংশ, তুমি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞেস করে দেখ।’ (1)

(1) ‘গণনাকারী’র অর্থঃ ফিরিশতাগণ, যাঁরা মানুষের কর্ম ও আয়ু লেখার কাজে নিযুক্ত আছেন। অথবা উদ্দেশ্য সেই সকল মানুষও হতে পারে, যাদের হিসাব-নিকাশে দক্ষতা আছে। কিয়ামতের ভয়াবহতা তাদের মস্তিষ্ক হতে পৃথিবীতে বসবাস ও অবস্থানের কথা বিস্মৃত করে ফেলবে এবং পার্থিব জীবন এমন মনে হবে যেমন একদিন বা অর্ধেক দিন। সেই জন্য তারা বলবে, আমরা পৃথিবীতে একদিন বা তা হতে অল্প কিছু সময় ছিলাম। তুমি অবশ্যই ফিরিশতাদেরকে কিম্বা হিসাবকারীদেরকে জিজ্ঞাসা করে নাও।