কাদ ক-নাত আ-য়া-তী তুতলা-আলাইকুম ফাকুনতুম ‘আলাআ’ক-বিকুম তানকিসূন।উচ্চারণ
আমার আয়াত তোমাদের শোনানো হতো, তোমরা তো (রসূলের আওয়াজ শুনতেই) পিছন ফিরে কেটে পড়তে, ৬২ তাফহীমুল কুরআন
আমার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনানো হত। কিন্তু তোমরা পিছন ফিরে সরে পড়তেমুফতী তাকী উসমানী
আমার আয়াত তোমাদের কাছে পাঠ করা হত, কিন্তু তোমরা পিছন ফিরে সরে পড়তে –মুজিবুর রহমান
তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হত, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে।মাওলানা মুহিউদ্দিন খান
আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হত, কিন্তু তোমরা পিছনে ফিরে সরে পড়তে-ইসলামিক ফাউন্ডেশন
আমার আয়াতসমূহ তোমাদের সামনে অবশ্যই তিলাওয়াত করা হত, তারপর তোমরা তোমাদের পেছন ফিরে চলে যেতে,আল-বায়ান
আমার আয়াত তোমাদের কাছে পড়ে শোনানো হত, কিন্তু তোমরা গোড়ালির ভরে পিছনে ঘুরে দাঁড়াতে।তাইসিরুল
তোমাদের কাছে আমার বাণীসমূহ অবশ্যই পাঠ করা হত, কিন্ত তোমরা তোমাদের গোড়ালির উপরে মোড় ফিরে চলে যেতে --মাওলানা জহুরুল হক
৬২
অর্থাৎ তাঁর কথা শুনতেই তো প্রস্তুত ছিলে না। তাঁর আওয়াজ কানে পড়ুক এতটুকুও সহ্য করতে না।
৬৬. আমার আয়াত তো তোমাদের কাছে তিলাওয়াত করা হত(১), কিন্তু তোমরা উল্টো পায়ে পিছনে সরে পড়তে—
(১) আয়াত বলে এখানে কুরআনের আয়াত বোঝানো হয়েছে। কারণ এখানে তিলাওয়াত করা বলা হয়েছে। (কুরতুবী)
(৬৬) আমার আয়াত(1) তো তোমাদের কাছে আবৃত্তি করা হতো, কিন্তু তোমরা পিছন পায়ে ফিরে সরে পড়তে; (2)
(1) অর্থাৎ কুরআন মাজীদ বা আল্লাহর হুকুম আহকাম; যাতে নবী (সাঃ) এর বানীও শামিল।
(2) نُكُوص এর অর্থ পিছন পায়ে ফিরে সরে পড়া। কিন্তু রূপকভাবে মুখ ফিরিয়ে নেওয়া বা বৈমুখ হওয়ার অর্থে ব্যবহার হয়। অর্থাৎ, তোমরা আল্লাহর আয়াত ও হুকুম-আহকাম শুনে মুখ ফিরিয়ে নিতে ও সরে পড়তে।