إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ

ইলা-ফিরআওনা ওয়া মালাইহী ফাছতাকবারূওয়া ক-নূকাওমান ‘আ-লীন।উচ্চারণ

কিন্তু তারা অহংকার করলো এবং তারা ছিল বড়ই আস্ফালনকারী। ৪০ তাফহীমুল কুরআন

ফির‘আউন ও তার সরদারদের কাছে পাঠালাম। কিন্তু তারা অহংকার প্রদর্শন করল। বস্তুত তারা ছিল এক দাম্ভিক সম্প্রদায়।মুফতী তাকী উসমানী

ফির‘আউন ও তার পরিষদবর্গের নিকট; কিন্তু তারা অহঙ্কার করল; তারা ছিল উদ্ধত সম্প্রদায়।মুজিবুর রহমান

ফেরআউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল।মাওলানা মুহিউদ্দিন খান

ফির‘আওন ও তার পারিষদবর্গের নিকট। কিন্তু এরা অহংকার করল; এরা ছিল উদ্ধত সম্প্রদায়। ইসলামিক ফাউন্ডেশন

ফির‘আউন ও তার পারিষদবর্গের কাছে; কিন্তু তারা অহঙ্কার করল এবং তারা ছিল উদ্ধত কওম।আল-বায়ান

ফেরাউন ও তার প্রধানগণের কাছে। কিন্তু তারা অহংকার করল, তারা ছিল এক উদ্ধত জাতি।তাইসিরুল

ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে, কিন্ত তারা অহংকার দেখিয়েছিল এবং তারা ছিল এক উদ্ধত জাতি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪০

মূলে টীকা নং-৪০। وَكَانُوا قَوْمًا عَالِينَ শব্দগুএলো ব্যবহার করা হয়েছে। এর দু’টি অর্থ হতে পারে। এক, তারা ছিল বড়ই আত্মম্ভরী, জালেম ও কঠোর। দুই, তারা নিজেদেরেক অনেক বড় মনে করতো এবং উদ্ধত আস্ফালন করতো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৬. ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে। কিন্তু তারা অহংকার করল; আর তারা ছিল উদ্ধত সম্প্রদায়।(১)

(১) মূলে (قَوْمًا عَالِينَ) শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এর অর্থ, তারা ছিল বড়ই আত্মম্ভরী, জালেম ও কঠোর। তারা নিজেদেরকে অনেক বড় মনে করতো এবং উদ্ধত আস্ফালন করতো। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৬) ফিরআউন ও তার পারিষদবর্গের নিকট; কিন্তু তারা অহংকার করল। তারা ছিল উদ্ধত সম্প্রদায়।(1)

(1) অহংকার ও নিজকে বড় মনে করার মূল কারণও ঐ পরকালে অবিশ্বাস ও পার্থিব বিলাস-সামগ্রির অতিশয্য ছিল। যার বর্ণনা পূর্ববর্তী জাতির ঘটনায় উল্লেখ হয়েছে।