ইন হুওয়া ইল্লা-রজুলুম বিহী জিন্নাতুন ফাতারব্বাসুবিহী হাত্তা-হীন।উচ্চারণ
কিছুই নয়, শুধুমাত্র এ লোকটিকে একটু পাগলামিতে পেয়ে বসেছে, কিছু দিন আরো দেখে নাও (হয়তো পাগলামি ছেড়ে যাবে) ।” তাফহীমুল কুরআন
(প্রকৃতপক্ষে এ লোকটির ব্যাপার এই যে,) সে এমনই এক লোক, যার উন্মত্ততা দেখা দিয়েছে। সুতরাং তার ব্যাপারে তোমরা কিছুকাল অপেক্ষা করে দেখ (হয়ত তার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে)।মুফতী তাকী উসমানী
সেতো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়; সুতরাং এর সম্পর্কে তোমরা কিছুকাল অপেক্ষা কর।মুজিবুর রহমান
সে তো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা কর।মাওলানা মুহিউদ্দিন খান
‘এ তো এমন লোক যাকে উন্মত্ততা পেয়ে বসেছে; সুতরাং তোমরা এটার সম্পর্কে কিছুকাল অপেক্ষা কর।’ ইসলামিক ফাউন্ডেশন
‘সে কেবল এমন এক লোক, যার মধ্যে পাগলামী রয়েছে। অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা কর’।আল-বায়ান
এতো এমন লোক যাকে পাগলামিতে পেয়েছে, কাজেই তার ব্যাপারে তোমরা কিছু কাল অপেক্ষা কর।তাইসিরুল
সে তো একজন মানুষ মাত্র যাকে ভূতে ধরেছে, কাজেই কিছুকাল তাকে সহ্য ক’রে চল।মাওলানা জহুরুল হক
২৫. এ তো এমন লোক যাকে উন্মাদনা পেয়ে বসেছে; কাজেই তোমরা এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা কর।
(২৫) এ তো এমন লোক যাকে উন্মুক্ততা পেয়ে বসেছে; সুতরাং এর সম্পর্কে তোমরা কিছুকাল অপেক্ষা কর।’ (1)
(1) এ ব্যাক্তি আমাদের পিতৃপুরুষদের দেবদেবীর পূজা করার জন্য বোকা ও বেকুফ মনে করে, বরং মনে হচ্ছে সে নিজেই পাগল। এর দাওয়াতও শেষ হয়ে যাবে। বা তার পাগলামি দূর হয়ে যাবে ও দাওয়াতের কাজ নিজেই ছেড়ে দেবে।