وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ

ওয়াল্লাযীনা হুম লিফুরূজিহিম হা-ফিজূ ন।উচ্চারণ

নিজেদের লজ্জা-স্থানের হেফাজত করে, তাফহীমুল কুরআন

যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে মুফতী তাকী উসমানী

যারা নিজেদের যৌনাংগকে সংযত রাখে –মুজিবুর রহমান

এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।মাওলানা মুহিউদ্দিন খান

যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, ইসলামিক ফাউন্ডেশন

আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী।আল-বায়ান

যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে।তাইসিরুল

আর যারা নিজেরাই তাদের আঙ্গিক কর্তব্যাবলী সম্পর্কে যত্নবান, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

এর দু’টি অর্থ হয়। এক, নিজের দেহের লজ্জা-স্থানগুলো ঢেকে রাখে। অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জা-স্থান খোলে না। দুই, তারা নিজেদের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে। অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। (আরও ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা নূর, ৩০-৩২ টীকা)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ, যৌন চাহিদা পূরণের জন্য কোন অবৈধ পন্থা অবলম্বন করে না আর এভাবে নিজ লজ্জাস্থানকে তা থেকে হেফাজত করে।

তাফসীরে জাকারিয়া

৫. আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত(১),

(১) পূর্ণ মুমিনের এটি চতুর্থ গুণঃ তা হচ্ছে, যৌনাঙ্গকে হেফাযত করা। তারা নিজের দেহের লজ্জাস্থানগুলো ঢেকে রাখে। অর্থাৎ উলংগ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না। আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্ৰতা সংরক্ষণ করে। অৰ্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। অর্থাৎ যারা স্ত্রী ও যুদ্ধলব্ধ দাসীদের ছাড়া সব পর নারী থেকে যৌনাঙ্গকে হেফাযতে রাখে এবং এই দুই শ্রেণীর সাথে শরীআতের বিধি মোতাবেক কামপ্রবৃত্তি চরিতার্থকরা ছাড়া অন্য কারও সাথে কোন অবৈধ পন্থায় কামবাসনা পূর্ণ করতে প্ৰবৃত্ত হয় না।

তাফসীরে আহসানুল বায়ান

(৫) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে।