ওয়া লাকাদ মানান্না-‘আলাইকা মাররতান উখর।উচ্চারণ
আমি আর একবার তোমার প্রতি অনুগ্রহ করলাম। ১৭ তাফহীমুল কুরআন
এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।মুফতী তাকী উসমানী
এবং আমিতো তোমার প্রতি আর একবার অনুগ্রহ করেছিলাম।মুজিবুর রহমান
আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম; ইসলামিক ফাউন্ডেশন
‘আর আমি আরো একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম’।আল-বায়ান
আমি তো তোমার উপর আরো একবার অনুগ্রহ করেছিলাম।তাইসিরুল
"আর আমরা তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, --মাওলানা জহুরুল হক
১৭
এরপর আল্লাহ হযরত মূসাকে তাঁর জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত তার প্রতি যতগুলো অনুগ্রহ করা হয়েছিল, এক এক করে তার সবক’টি তাঁকে স্মরণ করিয়ে দেন। সূরা কাসাসে এ ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এখানে কেবলমাত্র ইংগিত করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে হযরত মূসাকে এ অনুভূতি দান করা যে, এখন যে কাজে তোমাকে নিযুক্ত করা হচ্ছে এ কাজের জন্যই তোমাকে পয়দা করা হয়েছে এবং এ কাজের জন্যই আজ পর্যন্ত বিশেষ সরকারী তত্ত্বাবধানে তুমি প্রতিপালিত হয়ে এসেছো।
৩৭. আর আমরা তো আপনার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম;(১)
(১) মূসা আলাইহিস সালাম-কে এ সময় বাক্যালাপের গৌরবে ভূষিত করা হয়েছে, নবুওয়াত ও রিসালাত দান করা হয়েছে এবং বিশেষ বিশেষ মু'জিযা প্ৰদান করা হয়েছে। এর সাথে সাথে আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে তাকে সেসব নেয়ামতও স্মরণ করিয়ে দিচ্ছেন, যেগুলো জন্মের প্রারম্ভ থেকে এ যাবত তার জন্য ব্যয়িত হয়েছে। উপর্যুপরি পরীক্ষা এবং প্রাণনাশের আশংকার মধ্যে আল্লাহ্ তাআলা বিস্ময়কর পন্থায় তাঁর জীবন রক্ষা করেছেন। (দেখুন, ফাতহুল কাদীর)
(৩৭) আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম। (1)
(1) দু’আ কবুল হওয়ার সুসংবাদের সাথে সাথে অধিক সান্ত্বনা ও উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাঁর বাল্যকালের সেই অনুগ্রহের কথাও স্মরণ করাচ্ছেন, যখন তাঁর মা হত্যার ভয়ে আল্লাহর আদেশে তাঁকে তাঁর দুধপানের বয়সে একটি কাঠের কফিনে রেখে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন।