إِذۡ أَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّكَ مَا يُوحَىٰٓ

ইযআওহাইনাইলাউম্মিকা মা-ইউহা।উচ্চারণ

সে সময়ের কথা মনে করো যখন আমি তোমার মাকে ইশারা করেছিলাম, এমন ইশারা যা অহীর মাধ্যমে করা হয়, তাফহীমুল কুরআন

যখন আমি তোমার মাকে ওহীর মাধ্যমে বলেছিলাম সেই কথা, যা এখন ওহীর মাধ্যমে (তোমাকে) জানানো হচ্ছেমুফতী তাকী উসমানী

যখন আমি তোমার মায়ের অন্তরে ইংগিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা এখানে বর্ণিত হচ্ছে –মুজিবুর রহমান

যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতঃপর বর্ণিত হচ্ছে।মাওলানা মুহিউদ্দিন খান

যখন আমি তোমার মাতাকে জানিয়েছিলাম যা ছিল জানাবার, ইসলামিক ফাউন্ডেশন

‘যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল,আল-বায়ান

যখন আমি তোমার মায়ের প্রতি ইঙ্গিত করেছিলাম যা ওয়াহীযোগে জানানো হয়েছিল-তাইসিরুল

"চেয়ে দেখো! আমরা তোমার মাতাকে অনুপ্রেরণা দিয়েছিলাম যা অনুপ্রাণিত করার ছিল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৮. যখন আমরা আপনার মাকে জানিয়েছিলাম যা ছিল জানাবার,(১)

(১) বলা হয়েছে, ‘জানিয়েছিলাম যা ছিল জানাবার’ তবে যে শব্দ ব্যবহার করা হয়েছে। তা হলঃ وحي। এ ওহী ছিল ইলহামের আকারে। (ইবন কাসীর; ফাতহুল কাদীর) অর্থাৎ আল্লাহ্ তা'আলা অন্তরে বিষয়টি জাগ্রত করে দেন এবং তাকে নিশ্চিত করে দেন যে, এটা আল্লাহর পক্ষ থেকেই। অথবা তাকে স্বপ্নে দেখিয়েছিলেন। অথবা ফিরিশতার মাধ্যমেও জানিয়ে থাকতে পারেন। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৮) যখন আমি তোমার মায়ের অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা ছিল নির্দেশ দেওয়ার।