وَنَذۡكُرَكَ كَثِيرًا

ওয়ানাযকুরকা কাছীর-।উচ্চারণ

এবং খুব বেশী করে তোমার চর্চা করি। তাফহীমুল কুরআন

এবং বেশি পরিমাণে আপনার যিকির করতে পারি। #%১১%#মুফতী তাকী উসমানী

এবং আপনাকে স্মরণ করতে পারি অধিক।মুজিবুর রহমান

এবং বেশী পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।মাওলানা মুহিউদ্দিন খান

এবং তোমাকে স্মরণ করতে পারি অধিক। ইসলামিক ফাউন্ডেশন

এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।আল-বায়ান

আর তোমাকে অধিক স্মরণ করতে পারি।তাইসিরুল

"আর তোমার গুণগান করতে পারি বহুলভাবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাসবীহ ও যিকির যদিও একাকীও করা যায়, কিন্তু ভালো সঙ্গী-সাথী পেলে ও পরিবেশ অনুকূল হলে তা যিকিরের পক্ষে সহায়ক হয় ও প্রেরণা যোগায়।

তাফসীরে জাকারিয়া

৩৪. এবং আমরা আপনাকে স্মরণ করতে পারি বেশী পরিমাণ।(১)

(১) অর্থাৎ হারূনকে উযীর ও নবুওয়াতে অংশীদার করলে এই উপকার হবে যে, আমরা বেশী পরিমাণে আপনার যিকর ও পবিত্রতা বর্ণনা করতে পারব। তিনি বুঝতে পারলেন যে, সমস্ত ইবাদাতের প্রাণ হচ্ছে যিকির। তাই তিনি তার ভাইকে সহ এটা করার সুযোগ দানের দো'আ করলেন। (সা'দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৪) এবং তোমাকে স্মরণ করতে পারি অধিক।(1)

(1) এখানে উক্ত দু’আ করার কারণ বলা হয়েছে। যাতে এইভাবে তোমার পয়গাম পৌঁছে দেওয়ার সাথে সাথে বেশী বেশী তোমার তসবীহ-যিকরও করতে পারি।