ক-লা খুযহা-ওয়ালা-তাখাফ ছানু‘ঈদুহা-ছীরতাহাল ঊলা-।উচ্চারণ
বললেন, “ধরে ফেলো ওটা এবং ভয় করো না, আমি ওকে আবার ঠিক তেমনটিই করে দেবো যেমনটি সে আগে ছিল। তাফহীমুল কুরআন
আল্লাহ বললেন, ওটা ধর। ভয় করো না। আমি এখনই ওটা পূর্বাবস্থায় ফিরিয়ে দিচ্ছি।মুফতী তাকী উসমানী
তিনি বললেনঃ তুমি একে ধর। ভয় করনা, আমি একে এর পূর্বরূপে ফিরিয়ে দিব।মুজিবুর রহমান
আল্লাহ বললেনঃ তুমি তাকে ধর এবং ভয় করো না, আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব।মাওলানা মুহিউদ্দিন খান
তিনি বললেন, ‘তুমি এটাকে ধর, ভয় কর না, আমি এটাকে এটার পূর্বরূপে ফিরিয়ে দিব। ইসলামিক ফাউন্ডেশন
তিনি বললেন, ‘ওটা ধর এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব’।আল-বায়ান
আল্লাহ বললেন, ‘ওটাকে ধর, ভয় পেও না, আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব।তাইসিরুল
তিনি বললেন -- "এটিকে ধর, আর ভয় করো না, এটিকে আমরা সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেব তার আগের অবস্থায়।মাওলানা জহুরুল হক
২১. আল্লাহ বললেন, আপনি তাকে ধরুন, ভয় করবেন না, আমরা এটাকে তার আগের রূপে ফিরিয়ে দেব।
(২১) তিনি বললেন, ‘তুমি একে ধর এবং ভয় করো না, আমি একে এর পূর্ব রূপে ফিরিয়ে দেব। (1)
(1) এটি মূসা (আঃ)-কে মু’জিযা রূপে দান করা হয়েছিল, যা ‘মূসার লাঠি’ নামেই প্রসিদ্ধ।