ওয়া ইউনযিরল্লাযীনা ক-লুত্তাখাযাল্লা-হু ওয়ালাদা-।উচ্চারণ
আর যারা বলে, আল্লাহ কাউকে সন্তানরূপে গ্রহণ করেছেন, তাদেরকে ভয় দেখায়। ২ তাফহীমুল কুরআন
এবং সেই সকল লোককে সতর্ক করার জন্য, যারা বলে, আল্লাহ কোন সন্তান গ্রহণ করেছেন।মুফতী তাকী উসমানী
এবং সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে যে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।মুজিবুর রহমান
এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং সতর্ক করার জন্যে এদেরকে যারা বলে যে, আল্লাহ্ সন্তান গ্রহণ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন
আর যেন সতর্ক করে তাদেরকে, যারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন’।আল-বায়ান
আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে, ‘আল্লাহ পুত্র গ্রহণ করেছেন।’তাইসিরুল
আর যেন এটি সাবধান করতে পারে তাদের যারা বলে যে আল্লাহ্ একটি সন্তান গ্রহণ করেছেন।মাওলানা জহুরুল হক
২
অর্থাৎ যারা আল্লাহর সন্তান-সন্তুতি আছে বলে দাবী করে। এদের মধ্যে রয়েছে খৃস্টান, ইহুদী ও আরব মুশরিকরা।
৪. আর সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে, আল্লাহ সন্তান গ্ৰহণ করেছেন,(১)
(১) যারা আল্লাহর সন্তান-সন্ততি আছে বলে দাবী করে এদের মধ্যে রয়েছে নাসারা, ইহুদী ও আরব মুশরিকরা। (ফাতহুল কাদীর) তাছাড়া পাক-ভারতের হিন্দুরাও আল্লাহর জন্য সন্তান-সন্ততি সাব্যস্ত করে থাকে।
(৪) এবং তাদেরকেও সতর্ক করে, যারা বলে যে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’(1)
(1) যেমন, ইয়াহুদীরা বলে, ‘উযাইর আল্লাহর বেটা’, খ্রিষ্টানরা বলে, ‘ঈসা আল্লাহর বেটা’ এবং কোন কোন মুশরিকদল বলে থাকে, ‘ফিরিশতাগণ আল্লাহর বেটী!’