কুল কূনূহিজা-রতান আও হাদীদা-।উচ্চারণ
এদেরকে বলে দাও, “তোমরা পাথর বা লোহাই হয়ে যাও তাফহীমুল কুরআন
বলে দাও, তোমরা পাথর বা লোহা হয়ে যাও!মুফতী তাকী উসমানী
বলঃ তোমরা হয়ে যাও পাথর অথবা লৌহ –মুজিবুর রহমান
বলুনঃ তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা।মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘তোমরা হয়ে যাও পাথর বা লৌহ। ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা’,আল-বায়ান
বল, ‘তোমরা যদি পাথর কিংবা লোহাও হয়ে যাও,তাইসিরুল
বলো -- "তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও,মাওলানা জহুরুল হক
৫০. বলুন, তোমরা হয়ে যাও পাথর বা লোহা,(১)
১. অর্থাৎ যদি তোমরা আশ্চর্য মনে করে থাক যে, আমরা অস্থি ও চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলে কিভাবে আবার পুনরুত্থিত হব, তাহলে তোমরা যদি পার তো পাথর বা লোহা হয়ে যাও। (তাবারী) অথবা আয়াতের অর্থ, যদি তোমরা পাথর ও লোহাও হয়ে যাও তারপরও তোমরা আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। অথবা এর অর্থ, যদি তোমরা পাথর কিংবা লোহাও হয়ে যাও তারপরও আল্লাহ তোমাদেরকে তেমনি নিয়ে আসবেন, যেমনি তিনি প্রথমবার সৃষ্টি করেছেন। (ফাতহুল কাদীর)
(৫০) বল, ‘তোমরা হয়ে যাও পাথর অথবা লোহা। (1)
(1) যা মাটি ও হাড় থেকেও শক্ত; যাতে জীবন সঞ্চার করা অতি কঠিন।