ফাআখাযাতহুমুসসাইহাতুমুসবিহীন।উচ্চারণ
শেষ পর্যন্ত প্রভাত হতেই একটি প্রচণ্ড বিষ্ফোরণ তাদেরকে আঘাত হানলো তাফহীমুল কুরআন
পরিশেষে ভোরবেলা এক মহানাদ তাদেরকে আঘাত করল।মুফতী তাকী উসমানী
অতঃপর প্রভাতকালে মহানাদ তাদেরকে আঘাত করল।মুজিবুর রহমান
অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর প্রভাতকালে মহানাদ এদেরকে আঘাত করল। ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু ভোরে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল।আল-বায়ান
অতঃপর এক সকালে প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।তাইসিরুল
কিন্তু প্রচন্ড আওয়াজ তাদের পাকড়াও করল সকালবেলায়।মাওলানা জহুরুল হক
৮৩. অতঃপর ভোরে বিকট চীৎকার তাদের পাকড়াও করল।
(৮৩) অতঃপর প্রভাতকালে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। (1)
(1) সালেহ (আঃ) বললেন যে, তোমাদের উপর তিনদিন পর আল্লাহর আযাব আসবে। সুতরাং চতুর্থ দিনে তাদের উপর এই আযাব এসে পড়ল।