فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

ফামাআগনা-‘আনহুম মা-ক-নূইয়াকছিবূন।উচ্চারণ

এবং তাদের উপার্জন তাদের কোন কাজে লাগলো না। ৪৬ তাফহীমুল কুরআন

পরিণাম হল এই, তারা যে শিল্পকর্ম দ্বারা রোজগার করত, তা তাদের কোনও কাজে আসল না।মুফতী তাকী উসমানী

সুতরাং তারা যা অর্জন করেছিল তা তাদের কোন কাজে আসেনি।মুজিবুর রহমান

তখন কোন উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং এরা যা অর্জন করত তা এদের কোন কাজে আসে নাই। ইসলামিক ফাউন্ডেশন

আর তারা যা উপার্জন করত, তা তাদের কাজে আসল না।আল-বায়ান

তাদের উপার্জন তাদের কোন কাজে আসল না।তাইসিরুল

কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসে নি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৬

অর্থাৎ তারা পাহাড় কেটে কেটে তার মধ্যে যেসব আলীশান ইমারত নির্মাণ করেছিল সেগুলো তাদেরকে কোন প্রকারে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৪. কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।(১)

(১) অর্থাৎ তারা পাহাড় কেটে কেটে তার মধ্যে যেসব আলীশান ইমারত নির্মাণ করেছিল। তারা যে সমস্ত ক্ষেত-খামার, ফল-ফলাদির জন্য উষ্ট্রীটি হত্যা করেছিল, যাতে তাদের পানিতে ঘাটতি না পড়ে, তাদের এ সমস্ত সম্পদ যখন আল্লাহর নির্দেশ আসল তখন তাদেরকে কোন প্রকারে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৮৪) সুতরাং তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।