ওয়া ক-নূইয়ানহিতূনা মিনাল জিবা-লি বুউয়ূতান আ-মিনীন।উচ্চারণ
তারা পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করতো এবং নিজেদের বাসস্থানে একেবারেই নিরাপদ ও নিশ্চিন্ত ছিল। তাফহীমুল কুরআন
তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত নিরাপদ বাসের জন্য।মুফতী তাকী উসমানী
তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত নিরাপদ বসবাসের জন্য।মুজিবুর রহমান
তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত।মাওলানা মুহিউদ্দিন খান
এরা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত নিরাপদ বাসের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন
আর তারা পাহাড় কেটে বাড়ি বানাত নিরাপদে।আল-বায়ান
তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত।তাইসিরুল
আর তারা পাহাড় কেটে নিশ্চিন্ত হয়ে বাড়িঘর তৈরি করত।মাওলানা জহুরুল হক
৮২. আর তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত নিরাপদে।
(৮২) তারা নিশ্চিন্তে পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। (1)
(1) অর্থাৎ, বিনা প্রয়োজনে ও নির্ভয়ে তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত। নবম হিজরীতে তাবুক যাওয়ার পথে যখন নবী (সাঃ) তাদের সেই জনপদের উপর দিয়ে পার হলেন, তখন তিনি মাথায় কাপড় জড়িয়ে নিলেন, নিজের সওয়ারীর গতি বাড়িয়ে দিলেন এবং সাহাবাগণকে বললেন, তোমরা কান্নারত অবস্থায় ও আল্লাহর আযাবকে স্মরণ করে এই এলাকা অতিক্রম কর।
(ইবনে কাসীর, বুখারী ৪৩৩, মুসলিম ২২৮৫নং)