فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ وَإِنَّهُمَا لَبِإِمَامٖ مُّبِينٖ

ফানতাকামনা-মিনহুম । ওয়া ইন্নাহুমা-লাবিইমা-মিম মুবীন।উচ্চারণ

কাজেই দেখে নাও আমিও তাদের ওপর প্রতিশোধ নিয়েছি। আর এ উভয় সম্প্রদায়ের বিরাণ এলাকা প্রকাশ্য পথের ধারে অবস্থিত। ৪৪ তাফহীমুল কুরআন

ফলে আমি তাদের থেকেও প্রতিশোধ নিয়েছি। উভয় সম্প্রদায়ের বাসভূমি প্রকাশ্য রাজপথের পাশে অবস্থিত। #%২৯%#মুফতী তাকী উসমানী

সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ওদের উভয়ই প্রকাশ্য পথপার্শ্বে অবস্থিত।মুজিবুর রহমান

অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং আমি এদেরকে শাস্তি দিয়েছি, অবশ্য উভয়টিই প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত।ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। আর এ (জনপদ) দু’টি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান।আল-বায়ান

কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত।তাইসিরুল

সেজন্য তাদের থেকে আমরা প্রতিফল আদায় করেছিলাম। তারা উভয়েই তো রয়েছে প্রকাশ্য রাজপথে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৪

মাদ্ইয়ান ও আইকাবাসীদের এলাকাও হেজায থেকে ফিলিস্তিন ও সিরিয়া যাবার পথে পড়ে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

উভয় বলতে হযরত লূত আলাইহিস সালাম ও হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের বসতি দু’টিকে বোঝানো হয়েছে। যেমন উপরে বলা হয়েছে, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বাস করত মৃত সাগরের আশেপাশে আর হযরত শুআইব আলাইহিস সালামের বাসভূমি ‘মাদয়ান’-ও জর্দানেই অবস্থিত ছিল। শামের যাতায়াত পথে আরববাসী এ জনপদ দু’টির উপর দিয়েই আসা-যাওয়া করত।

তাফসীরে জাকারিয়া

৭৯. অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এ জনপদ দু’টিই প্রকাশ্য পথের পাশে অবস্থিত।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৯) সুতরাং আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নিয়েছি; ওদের উভয়ই তো প্রকাশ্য পথপাশে অবস্থিত।(1)

(1) إمام مبين (প্রকাশ্য পথ)এর অর্থও আম রাস্তা, যে রাস্তা দিয়ে লোক দিনরাত্রি যাওয়া-আসা করে। উভয় শহর বলতে লূত সম্প্রদায়ের শহর ও শুআইব জাতির বসতি মাদয়্যানকে বুঝানো হয়েছে। এই দুই শহর ছিল একে অপরের সন্নিকটে।