وَقَضَيۡنَآ إِلَيۡهِ ذَٰلِكَ ٱلۡأَمۡرَ أَنَّ دَابِرَ هَـٰٓؤُلَآءِ مَقۡطُوعٞ مُّصۡبِحِينَ

ওয়া কাদাইনা ইলাইহি যা-লিকাল আমরআন্না দা-বির হাউলাইমাকতূ‘উম মুসবিহীন।উচ্চারণ

আর তাকে আমি এ ফায়সালা পৌঁছিয়ে দিলাম যে, সকাল হতে হতেই এদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে। তাফহীমুল কুরআন

এবং (এভাবে) আমি লূতের কাছে আমার এই ফায়সালা পৌঁছিয়ে দিলাম যে, ভোর হওয়া মাত্র তাদেরকে নির্মূল করে ফেলা হবে।মুফতী তাকী উসমানী

আমি তাকে এ বিষয়ে প্রত্যাদেশ দিলাম যে, প্রত্যুষে তাদেরকে সমূলে বিনাশ করা হবে।মুজিবুর রহমান

আমি লূতকে এ বিষয় পরিজ্ঞাত করে দেই যে, সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তাকে এই বিষয়ে ফায়সালা জানিয়ে দিলাম যে, প্রত্যূষে এদেরকে সমূলে বিনাশ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন

আর আমি তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে, নিশ্চয় সকালে এদের শিকড় কেটে ফেলা হবে।আল-বায়ান

আমি লূতকে এ সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে, সকাল হতে না হতেই সমূলে ধ্বংস করা হবে।তাইসিরুল

আর তাঁর কাছে আমরা জানিয়ে দিলাম এই নির্দেশ যে এদের শেষটুকুও কেটে দেওয়া হবে ভোরে জেগে ওঠার বেলায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৬. আর আমরা তাকে এ বিষয়ে ফয়সালা জানিয়ে দিলাম যে, নিশ্চয় তাদেরকে ভোরে সমূলে বিনাশ করা হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৬) আমি তাকে (লূতকে) এ বিষয়ে অবহিত করলাম যে, প্রত্যূষে তাদেরকে সমূলে বিনাশ করা হবে। (1)

(1) লূতকে অহী দ্বারা জানিয়ে দেওয়া হল যে, সকাল হওয়ার পূর্বেই তাদেরকে সমূলে ধ্বংস করা হবে। অথবা دابر এর অর্থ হল, সর্বশেষ মানুষ, যে অবশিষ্ট থাকবে। অর্থাৎ, তাকেও সকাল পর্যন্ত ধ্বংস করে দেওয়া হবে।