ইয দাখালূ‘আলাইহি ফাক-লূছালা-মান ক-লা ইন্না-মিনকুম ওয়াজিলূন।উচ্চারণ
যখন তারা এলো তাঁর কাছে এবং বললো, “সালাম তোমার প্রতি।” সে বললো, “আমরা তোমাদের দেখে ভয় পাচ্ছি।” ৩১ তাফহীমুল কুরআন
সেই সময়ের কথা, যখন তারা তার কাছে উপস্থিত হল ও সালাম করল। ইবরাহীম বলল, আমরা তো তোমাদের আগমনে ভীত। #%২২%#মুফতী তাকী উসমানী
যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বললঃ ‘সালাম’ তখন সে বলেছিলঃ আমরা তোমাদের আগমনে আতংকিত।মুজিবুর রহমান
যখন তারা তাঁর গৃহে আগমন করল এবং বললঃ সালাম। তিনি বললেনঃ আমরা তোমাদের ব্যাপারে ভীত।মাওলানা মুহিউদ্দিন খান
যখন এরা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম’, তখন সে বলেছিল, ‘আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত।’ ইসলামিক ফাউন্ডেশন
যখন তারা তার নিকট প্রবেশ করল, অতঃপর বলল, ‘সালাম’। সে বলল, ‘আমরা নিশ্চয় তোমাদের ব্যাপারে শঙ্কিত’।আল-বায়ান
তারা যখন তার কাছে উপস্থিত হল তখন তারা বলল, ‘তোমার প্রতি সালাম।’ তখন সে বলল, ‘তোমাদের দেখে আমরা শংকিত।’তাইসিরুল
যখন তারা তাঁর কাছে হাজির হল তখন তারা বললে -- "সালাম"। তিনি বললেন -- "আমরা অবশ্য তোমাদের সন্বন্ধে ভয় করছি।"মাওলানা জহুরুল হক
৩১
তুলনামূলক অধ্যয়নের জন্য সূরা হূদের ৭ রুকূ’ টীকা সহকারে দেখুন।
সূরা হুদে বলা হয়েছে, হযরত ইবরাহীম আলাইহিস সালাম তাদেরকে মানুষ মনে করেছিলেন। তাই তাদের আতিথেয়তার লক্ষ্যে বাছুরের ভুনা গোশত পেশ করেছিলেন, কিন্তু তারা খাওয়া হতে বিরত থাকলেন। তখনকার আঞ্চলিক রেওয়াজ অনুযায়ী এটা শত্রুতার আলামত ছিল। এরূপ দেখা গেলে মনে করা হত, তারা কোন দূরভিসন্ধি নিয়ে এসেছে। এ কারণেই তাঁর ভয় লেগেছিল।
৫২. যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম, তখন তিনি বললেন, নিশ্চয় আমরা তোমাদের ব্যাপারে শংকিত।
(৫২) যখন তারা (ফিরিশতারা) তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম’, তখন সে বলেছিল, ‘আমরা তোমাদের আগমনে ভীত-সন্ত্রস্ত।’ (1)
(1) ইবরাহীম (আঃ) ফিরিশতাগণ থেকে এই জন্যই ভয় পেয়েছিলেন, যেহেতু তাঁরা তাঁর পেশকৃত বাছুরের ভুনা গোশত ভক্ষণ করেননি। যেমন সূরা হূদে (৬৯-৭০ আয়াতে) বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এর থেকে এ কথা পরিষ্কার যে আল্লাহর সম্মানিত রসূলগণও গায়বের খবর জানতেন না। যদি নবীগণ গায়েব জানতেন তাহলে ইবরাহীম (আঃ) বুঝতে পারতেন যে, আগত অতিথিগণ ফিরিশতা, যাঁদের জন্য খাবার প্রস্তুত করার প্রয়োজন নেই। কারণ ফিরিশতাগণ মানুষের মত পানাহারের মুখাপেক্ষী নন।