ক-লূলা-তাওজাল ইন্না-নুবাশশিরুকা বিগুলা-মিন ‘আলীম।উচ্চারণ
তারা জবাব দিল, “ভয় পেয়ো না, আমরা তোমাকে এক পরিণত জ্ঞান সম্পন্ন পুত্রের সুসংবাদ দিচ্ছি।” ৩২ তাফহীমুল কুরআন
তারা বলল, ভয় পাবেন না, আমরা আপনাকে এক জ্ঞানী পুত্র (-এর জন্মগ্রহণ) এর সুসংবাদ দিচ্ছি।মুফতী তাকী উসমানী
তারা বললঃ ভয় করনা, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।মুজিবুর রহমান
তারা বললঃ ভয় করবেন না। আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে-সন্তানের সুসংবাদ দিচ্ছি।মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল, ‘ভয় কর না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘তুমি ভীত হয়ো না, নিশ্চয় আমরা তোমাকে এক জ্ঞানী শিশুর সুসংবাদ দিচ্ছি’।আল-বায়ান
তারা বলল, ‘শংকা করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি।’তাইসিরুল
তারা বললেন -- "ভয় করো না, নিঃসন্দেহ আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি এক জ্ঞানবান ছেলের সন্বন্ধে।"মাওলানা জহুরুল হক
৩২
অর্থাৎ হযরত ইসহাকের (আ) জন্মের সুসংবাদ। সূরা হূদে বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
৫৩. তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।(১)
(১) অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ। কারণ ইসমাঈল আলাইহিস সালাম এর পূর্বেই অন্য স্ত্রীর ঘরে দুনিয়ায় এসেছিলেন। (ইবন কাসীর)
(৫৩) তারা বলল, ‘ভয় করো না। আমরা তোমাকে একজন জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।’