ক-লূফামা-জাঝাউহূ ইন কুনতুম ক-যিবীন।উচ্চারণ
তারা বললো, “আচ্ছা, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে?” তাফহীমুল কুরআন
তারা বলল, তোমরা যদি মিথ্যাবাদী (প্রমাণিত) হও, তবে তার শাস্তি কী হবে?মুফতী তাকী উসমানী
তারা বললঃ যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে তার শাস্তি কি?মুজিবুর রহমান
তারা বললঃ যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে যে, চুরি করেছে তার কি শাস্তি?মাওলানা মুহিউদ্দিন খান
তারা বলল, ‘যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার শাস্তি কী ? ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘তাহলে তার শাস্তি কি হবে, যদি তোমরা মিথ্যাবাদী হও’?আল-বায়ান
রাজকর্মচারীরা বলল, ‘তোমরা মিথ্যেবাদী হলে যে চুরি করেছে তার শাস্তি কী হবে?’তাইসিরুল
তারা বললে -- "তবে কি হবে এর প্রতিফল যদি তোমরা হচ্ছ মিথ্যাবাদী?"মাওলানা জহুরুল হক
৭৪. তারা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার শাস্তি কী?
(৭৪) তারা বলল, ‘যদি তোমরা মিথ্যাবাদী হও তাহলে তার শাস্তি কি?’ (1)
(1) অর্থাৎ, তোমাদের মালপত্রে উক্ত শাহী পানপাত্র পাওয়া গেলে তার শাস্তি কি হবে?