ক-লূতাল্লা-হি লাকাদ ‘আলিমতুমমা-জি’না-লিনুফছিদা ফিল আরদিওয়ামা-কুন্না-ছা রিকীন।উচ্চারণ
এ ভাইয়েরা বললো, “আল্লাহর কসম! তোমরা খুব ভালোভাবেই জানো, আমরা এ দেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই।” তাফহীমুল কুরআন
তারা (ভাইয়েরা) বলল, আল্লাহর কসম! আপনারা জানেন, আমরা দেশে ফাসাদ বিস্তার করার জন্য আসিনি এবং আমরা চোরও নই।মুফতী তাকী উসমানী
তারা বললঃ আল্লাহর শপথ! তোমরাতো জান যে, আমরা এই দেশে দুস্কৃতি করতে আসিনি এবং আমরা চোরও নই।মুজিবুর রহমান
তারা বললঃ আল্লাহর কসম, তোমরা তো জান, আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনও চোর ছিলাম না।মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল, ‘আল্লাহ্ র শপথ! তোমরা তো জান আমরা এই দেশে দুষ্কৃতি করতে আসি নাই এবং আমরা চোরও নই।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘আল্লাহর কসম, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ, আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোর নই’।আল-বায়ান
ইউসুফের ভাইয়েরা বলল, ‘আল্লাহর শপথ! তোমরা তো জান আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোরও নই।’তাইসিরুল
তারা বললে -- "আল্লাহ্র কসম! তোমরা নিশ্চয়ই জান যে আমরা এদেশে দুস্কর্ম করতে আসি নি, আর আমরা চোরও নই।"মাওলানা জহুরুল হক
৭৩. তারা বলল, আল্লাহর শপথ! তোমরা তো জান যে, আমরা এ দেশে দুস্কৃতি করতে আসিনি এবং আমরা চোরও নই।(১)
(১) অর্থাৎ শাহী ঘোষক যখন ইউসুফ আলাইহিস সালাম-এর ভ্রাতাদেরকে চোর বলল, তখন তারা উত্তরে বললঃ তোমরা আমাদের অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল আছ যে আমরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোর নই। কেননা, তারা তাদের ভাল দিকগুলো দেখেছে, যাতে বোঝা যায় যে, আমরা এ খারাপ গুণের উপযুক্ত লোক নই। (ইবন কাসীর)
(৭৩) তারা বলল, ‘আল্লাহর শপথ! তোমরা তো জান যে, আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোরও নই।’ (1)
(1) ইউসুফ (আঃ)-এর ভায়েরা যেহেতু এই সুপরিকল্পিত কৌশল সম্পর্কে অনবগত ছিলেন, যা ইউসুফ (আঃ) অবলম্বন করেছিলেন, সেহেতু তাঁরা নিজেদের ব্যাপারে চোর হওয়ার এবং দেশে অশান্তি সৃষ্টি করার কথা শপথ করে খন্ডন করছিলেন।