ওয়া ক-লা ফির‘আওনু’তূনী বিকুল্লি ছা-হিরিন ‘আলীম।উচ্চারণ
আর ফেরাউন (নিজের লোকদের) বললো, সকল দক্ষ ও অভিজ্ঞ যাদুকরকে আমার কাছে হাযির করো। তাফহীমুল কুরআন
ফিরাউন (তার কর্মচারীদেরকে) বলল, যত দক্ষ যাদুকর আছে, তাদের সকলকে আমার কাছে নিয়ে এসো।মুফতী তাকী উসমানী
এবং ফির‘আউন বললঃ আমার কাছে সমস্ত সুদক্ষ যাদুকরদের উপস্থিত কর।মুজিবুর রহমান
আর ফেরাউন বলল, আমার কাছে নিয়ে এস সুদক্ষ যাদুকরদিগকে।মাওলানা মুহিউদ্দিন খান
ফির‘আওন বলল, ‘তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে নিয়ে আস।’ ইসলামিক ফাউন্ডেশন
এবং ফির‘আউন বলল, ‘তোমরা প্রত্যেক বিজ্ঞ যাদুকরদেরকে আমার কাছে নিয়ে আস’।আল-বায়ান
ফির‘আওন বলল, ‘‘সকল পারদর্শী যাদুকরদের আমার কাছে নিয়ে এসো’’।তাইসিরুল
আর ফিরআউন বললে -- "প্রত্যেক ওস্তাদ জাদুকরকে আমার কাছে নিয়ে এস।"মাওলানা জহুরুল হক
৭৯. আর ফিরআউন বলল, “তোমরা আমার কাছে সমস্ত সুদক্ষ জাদুকরকে নিয়ে আস।
(৭৯) ফিরআউন বলল, ‘আমার কাছে সমস্ত সুদক্ষ যাদুকরকে উপস্থিত কর।’