ফালাম্মা-জাআ ছছাহারতুক-লা লাহুম মূছাআলকূমাআনতুম মুলকূন।উচ্চারণ

-যখন যাদুকররা সে গেলো, মুসা তাদেরকে বললো, যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তাফহীমুল কুরআন

সুতরাং যখন যাদুকরগণ এসে গেল। মূসা তাদেরকে বলল, তোমাদের যা-কিছু নিক্ষেপ করবার তা নিক্ষেপ কর। #%৪২%#মুফতী তাকী উসমানী

অতঃপর যখন যাদুকররা এলো, তখন মূসা তাদেরকে বললঃ নিক্ষেপ কর যা কিছু তোমরা নিক্ষেপ করতে চাও।মুজিবুর রহমান

তারপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ কর, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক।মাওলানা মুহিউদ্দিন খান

অতঃপর যখন জাদুকরেরা এলো তখন এদেরকে মূসা বলল, ‘তোমাদের যা নিক্ষেপ করার, নিক্ষেপ কর।’ ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, ‘তোমরা যা ফেলবার ফেল’।আল-বায়ান

যাদুকররা যখন এসে গেল, তখন মূসা তাদেরকে বলল, ‘‘নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে’’।তাইসিরুল

সুতরাং যখন জাদুকররা এল তখন মূসা তাদের বললেন -- "তোমাদের যা ফেলবার আছে ফেল।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এমনিতে যাদু তো বিভিন্ন রকমের আছে, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যে মুজিযা দেখিয়েছিলেন তাতে তিনি নিজ লাঠি মাটিতে নিক্ষেপ করেছিলেন এবং তা সাপ হয়ে গিয়েছিল। এ হিসেবে তাকে মুকাবিলা করার জন্য যে যাদুকরদেরকে ডাকা হয়েছিল তাদের ব্যাপারে দৃশ্যত ধারণা ছিল যে, তারা এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনও যাদু দেখাবে। অর্থাৎ, তারা কোনও জিনিস নিক্ষেপ করে সাপ বানিয়ে দেবে, যাতে মানুষকে বোঝানো যায় যে, হযরত মূসা আলাইহিস সালামের মুজিযাও এ রকমই কোন যাদু।

তাফসীরে জাকারিয়া

৮০. অতঃপর যখন জাদুকরেরা আসল তখন তাদেরকে মূসা বললেন, তোমাদের যা নিক্ষেপ করার, নিক্ষেপ কর।

তাফসীরে আহসানুল বায়ান

(৮০) তারপর যখন যাদুকররা আসল, তখন মূসা তাদেরকে বলল, ‘নিক্ষেপ কর যা কিছু তোমরা নিক্ষেপ করতে চাও।’