ক-লূ ঊযীনা-মিন কাবলি আন তা’তিয়ানা-ওয়া মিম বা‘দি মা-জি’তানা- ক-লা ‘আছা-রব্বুকুম আইঁ ইউহলিকা ‘আদুওওয়াকুম ওয়া ইয়াছতাখলিফাকুম ফিল আরদি ফাইয়ানজু র কাইফা তা‘মালূন।উচ্চারণ
তার জাতির লোকেরা বললোঃ “তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং এখন তোমার আসার পরেও নির্যাতিত হচ্ছি।” সে জবাব দিলঃ “শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদেরকে খলীফা করবেন, তারপর তোমরা কেমন কাজ করো তা তিনি দেখবেন।” তাফহীমুল কুরআন
তারা বলল, আমাদেরকে তো আপনার আগমনের আগেও উৎপীড়ন করা হয়েছে এবং আপনার আগমনের পরেও (উৎপীড়ন করা হচ্ছে)। মূসা বলল, আশা করা যায়, তোমাদের প্রতিপালক তোমাদের দুশমনকে ধ্বংস করবেন এবং যমীনে তোমাদেরকে (তাদের) স্থলাভিষিক্ত করবেন। তারপর দেখবেন, তোমরা কীরূপ কাজ কর।মুফতী তাকী উসমানী
তারা বললঃ আপনি আমাদের নিকট (নাবী রূপে) আগমনের পূর্বেও আমরা (ফির‘আউন কর্তৃক) নির্যাতিত হয়েছি এবং আপনার আগমনের পরও নির্যাতিত হচ্ছি। সে (মূসা) বললঃ সম্ভবতঃ শীঘ্রই তোমাদের রাব্ব তোমাদের শক্রকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে তাদের রাজ্যে স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তোমরা কিরূপ কাজ কর তা তিনি লক্ষ্য করবেন।মুজিবুর রহমান
তারা বলল, আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদেগার শীঘ্রই তোমাদের শক্রদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন, তোমরা কেমন কাজ কর।মাওলানা মুহিউদ্দিন খান
তারা বলল, ‘আমাদের নিকট তোমার আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছি আর তোমার আসার পরেও।’ সে বলল, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করবেন এবং তিনি তোমাদেরকে যমীনে তাদের স্থলাভিষিক্ত করবেন, এরপর তোমরা কী কর তা তিনি লক্ষ্য করবেন।’ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘তুমি আমাদের কাছে আসার পূর্বে আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে এবং তুমি আমাদের কাছে আসার পরেও।’ সে বলল, ‘আশা করা যায়, তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং যমীনে তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তিনি দেখবেন তোমরা কীভাবে আমল কর।’আল-বায়ান
তারা বলল, ‘আমাদের নিকট তোমার আসার পূর্বেও আমাদেরকে জ্বালাতন করা হয়েছে আর তোমার আসার পরেও।’ সে বলল, ‘সত্বর তোমাদের প্রতিপালক তোমাদের দুশমনকে ধ্বংস করবেন আর তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন, অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন ‘আমাল কর।’তাইসিরুল
তারা বললে -- "আমরা অত্যাচারিত হয়েছি আমাদের কাছে তোমার আগমনের আগে এবং আমাদের কাছে তোমার আসার পরেও।" তিনি বললেন -- "হতে পারে তোমাদের প্রভু তোমাদের শত্রুদের ধ্বংস করবেন, আর অচিরেই তোমাদের তিনি প্রতিনিধি ঠাওরাবেন দেশের মধ্যে, যেন তিনি দেখতে পারেন কেমনভাবে তোমরা কাজ করো।"মাওলানা জহুরুল হক
১২৯. তারা বলল, আপনি আমাদের কাছে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং আপনি আসার পরও। তিনি বললেন, শীঘ্রই তোমাদের রব তোমাদের শক্রকে ধ্বংস করবেন এবং তিনি তোমাদেরকে যমীনে স্থলাভিষিক্ত করবেন, তারপর তোমরা কি কর তা তিনি লক্ষ্য করবেন।
(১২৯) তারা বলল, ‘আমাদের নিকট আপনার আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছি(1) এবং আপনার আসার পরেও।’(2) সে বলল, ‘শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তিনি রাজ্যে তাদের (বদলে) তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তোমরা কিরূপ কাজ কর, তা তিনি দেখবেন।’ (3)
(1) এখানে মূসা (আঃ)-এর জন্মের পূর্বে যে অত্যাচার তাদের উপর হয়েছিল সেই দিকে ইঙ্গিত করা হয়েছে।
(2) যাদুকরদের ঘটনার পর অত্যাচারের এটা নতুন যুগ, যা মূসা (আঃ)-এর আসার পর তাদের উপর শুরু হয়।
(3) মূসা (আঃ) সান্ত্বনা দিলেন যে, তোমরা ঘাবড়ে যাবে না, অচিরেই আল্লাহ তোমাদের শত্রুকে বিনাশ করবেন এবং এখানকার রাজত্ব তোমাদেরকে দান করবেন। আর তারপর তোমাদের পরীক্ষার এক নতুন কাল শুরু হবে। এখন দুঃখ-কষ্ট দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরে নিয়ামত, সম্মান ও রাজ্য দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে।