وَلَقَدۡ أَخَذۡنَآ ءَالَ فِرۡعَوۡنَ بِٱلسِّنِينَ وَنَقۡصٖ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمۡ يَذَّكَّرُونَ

ওয়া লাকাদ আখাযনাআ-লা ফির‘আওনা বিছছিনীনা ওয়া নাকসিম মিনাছছামার-তি লা‘আল্লাহুম ইয়াযযাক্কারূন।উচ্চারণ

ফেরাউনের লোকদেরকে আমি কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলহানিতে আক্রান্ত করেছি এ উদ্দেশ্যে যে, হয়তো তাদের চেতনা ফিরে আসবে। তাফহীমুল কুরআন

আমি ফির‘আউনের সম্প্রদায়কে দুর্ভিক্ষ ও ফসলাদির ক্ষতিতে আক্রান্ত করলাম, যাতে তারা সতর্ক হয়। #%৬৪%#মুফতী তাকী উসমানী

আমি ফির‘আউনের অনুসারীদেরকে বছরের পর বছর দুর্ভিক্ষ, অজন্ম ও ফসলহানির মধ্যে বিপন্ন রেখেছিলাম, যাতে তারা ঈমান আনে।মুজিবুর রহমান

তারপর আমি পাকড়াও করেছি-ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়-ক্ষতির মাধ্যমে যাতে করে তারা উপদেশ গ্রহণ করে।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তো ফির‘আওনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল-ফসলের ক্ষতি দিয়ে আক্রান্ত করেছি, যাতে তারা অনুধাবন করে। ইসলামিক ফাউন্ডেশন

আর আমি পাকড়াও করেছি ফির‘আউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল- ফলাদির ক্ষয়-ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে।আল-বায়ান

আমি ফির‘আওনী গোষ্ঠীকে দুর্ভিক্ষ আর ফল-ফসলের ক্ষয়-ক্ষতি দিয়ে পাকড়াও করেছিলাম যাতে তারা উপদেশ গ্রহণ করে।তাইসিরুল

আর আমরা নিশ্চয়ই ফিরআউনের লোকদের পাকড়াও করেছিলাম বহুবৎসরের খরা আর ফল-ফসলের ক্ষতি দিয়ে, যেন তারা অনুধাবন করে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

পূর্ব ৯৪নং আয়াতে আল্লাহ তাআলা যে মূলনীতি বলেছিলেন, সে অনুযায়ী ফির‘আউন ও তার কওমকে প্রথম দিকে বিভিন্ন বিপদাপদ দিলেন, যাতে তারা কিছুটা নরম হয়। এর মধ্যে প্রথমে চাপানো হল খরার মুসিবত। ফলে তাদের ফল-ফসল খুব কম জন্মাল।

তাফসীরে জাকারিয়া

১৩০. আর অবশ্যই আমরা ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

তাফসীরে আহসানুল বায়ান

(১৩০) আমি অবশ্যই ফিরআউন সম্প্রদায়কে দুর্ভিক্ষ ও ফল-ফসলের স্বল্পতা দ্বারা আক্রান্ত করেছি; যাতে তারা অনুধাবন করে।(1)

(1) آل فِرعَون বলতে ফিরআউনের জাতিকে বুঝানো হয়েছে। আর سنين অর্থঃ অনাবৃষ্টি ও ফসলাদিতে পোকা-মাকড় লেগে যাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়া। পরীক্ষার উদ্দেশ্য এই ছিল যে, অত্যাচার ও অহংকারের পথ পরিহার করুক, যাতে তারা মেতে ছিল।