ক-লূইন্নাইলা-রব্বিনা-মুনকালিবূন।উচ্চারণ
তারা জবাব দিলোঃ “সে যাই হোক আমাদের রবের দিকেই তো আমাদের ফিরতে হবে। তাফহীমুল কুরআন
তারা বলল, (মৃত্যুর পর) আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব।মুফতী তাকী উসমানী
তারা (যাদুকরেরা) বললঃ নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট ফিরে যাব।মুজিবুর রহমান
তারা বলল, আমাদেরকে তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদেগারের নিকট ফিরে যেতেই হবে।মাওলানা মুহিউদ্দিন খান
তারা বলল, ‘আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব; ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘নিশ্চয় আমরা আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করব।আল-বায়ান
তারা বলল, আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব।তাইসিরুল
তারা বললে -- "নিঃসন্দেহ আমাদের প্রভুর কাছেই আমরা প্রত্যাবর্তনকারী।মাওলানা জহুরুল হক
১২৫. তারা বলল, নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব;
(১২৫) তারা বলল, ‘আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাব। (1)
(1) এর একটি অর্থ হল, যদি তুমি আমাদের সাথে এরূপ ব্যবহার কর, তাহলে তোমার প্রস্তুত থাকা উচিত যে, পরকালে মহান আল্লাহ তোমার এই পাপের কঠিন শাস্তি দেবেন। কারণ মৃত্যুর পর তারই নিকট আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আর তাঁর শাস্তি হতে কে পরিত্রাণ পাবে? যেন ফিরআউনকে পৃথিবীর শাস্তিদানের পরিবর্তে পরকালের শাস্তির ভয় দেখানো হল।