লাউকাত্তি‘আন্না আইদিয়াকুমওয়াআরজুলাকুমমিনখিলা-ফিন ছু ম্মা লাউসালিলবান্নাকুম আজমা‘ঈন।উচ্চারণ
তোমাদের হাত-পা আমি কেটে ফেলবো বিপরীত দিক থেকে এবং তারপর তোমাদের সবাইকে শূলে চড়িয়ে হত্যা করবো।” তাফহীমুল কুরআন
আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তারপর তোমাদের সকলকে শূলে চড়িয়ে ছাড়ব।মুফতী তাকী উসমানী
অবশ্যই আমি তোমাদের বিপরীত হস্ত-পদ কর্তন করব, তারপর তোমাদের সবাইকে আমি শুলে চড়াব।মুজিবুর রহমান
অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে। তারপর তোমাদের সবাইকে শূলীতে চড়িয়ে মারব।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমি তো তোমাদের হাত পা বিপরীত দিক হতে কর্তন করবই; এরপর তোমাদের সকলকে শূলবিদ্ধ করবই।’ ইসলামিক ফাউন্ডেশন
আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব। তারপর অবশ্যই তোমাদের সবাইকে শূলে চড়াব।’আল-বায়ান
তোমাদের হাত পা গুলোকে বিপরীত দিক থেকে অবশ্যই আমি কেটে দেব, তারপর তোমাদের সব্বাইকে শূলে চড়াব।তাইসিরুল
আমি আলবৎ তোমাদের হাত ও তোমাদের পা উল্টো-পাল্টা কেটে দেবো, তারপর তোমাদের নিশ্চয়ই শূলে চড়াবো একসঙ্গে।মাওলানা জহুরুল হক
১২৪. অবশ্যই অবশ্যই আমি তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে টুকরো করে ফেলব; তারপর অবশ্যই তোমাদের সবাইকে শূলে চড়াব।(১)
(১) ফিরআউন মূল বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার মত চালাকীর পর সবার উপর নিজের আতঙ্ক এবং সরকারের প্রভাব ও ভীতি সঞ্চার করার জন্য জাদুকরদের হুমকি দিতে আরম্ভ করল। প্রথমে অস্পষ্ট ভঙ্গিতে বলল, “তোমাদের যে কি পরিণতি, তোমরা এখনই দেখতে পাবে” অতঃপর তা পরিস্কারভাবে বলল, “আমি তোমাদের সবার বিপরীত দিকের হাত-পা কেটে তোমাদের সবাইকে শূলীতে চড়াব”। বিপরীত দিকের কাটা অর্থ হল ডান হাত, বাম পা। যাতে উভয় পার্শ্বে জখমী হয়ে বেকার হয়ে পড়বে।
(১২৪) আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করব, অতঃপর তোমাদের সকলকেই শূলে চড়াব।’ (1)
(1) অর্থাৎ, ডান পা বাম হাত বা বাম পা ডান হাত, শুধু তাই নয় বরং শূলবিদ্ধ করে তোমাদেরকে শিক্ষণীয় নিদর্শন বানাবো।