তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব।
ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!
মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব।
তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।
ছাইয়াসলা-না-রন যা-তা লাহাব।
তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে --
ওয়ামরআতুহূ; হাম্মা-লাতাল হাতাব।
আর তার স্ত্রীকেও, -- ইন্ধন বহনকারিণী --
ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।
তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।