قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ

কুল হুওয়াল্লা-হু আহাদ।

তুমি বলো -- "তিনি আল্লাহ্‌, একক-অদ্বিতীয়;

ٱللَّهُ ٱلصَّمَدُ

আল্লা-হুসসামাদ।

"আল্লাহ্ -- পরম নির্ভরস্থল।

لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ

লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।

"তিনি জন্ম দেন না, এবং জন্ম নেনও নি,

وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ

ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

এবং কেউই তাঁর সমতুল্য হতে পারে না।