سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ

ছাইয়াসলা-না-রন যা-তা লাহাব।উচ্চারণ

অবশ্যই সেই লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। তাফহীমুল কুরআন

অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে মুফতী তাকী উসমানী

অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে,মুজিবুর রহমান

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতেমাওলানা মুহিউদ্দিন খান

অচিরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে ইসলামিক ফাউন্ডেশন

অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।আল-বায়ান

অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,তাইসিরুল

তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

لهب (লাহাব) অর্থ লেলিহান অগ্নিশিখা। তাকে আবু লাহাব বলা হত এ কারণে যে, তার চেহারা আগুনের মত লাল ছিল। কুরআন মাজীদ এস্থলে জাহান্নামের অগ্নিশিখার জন্য এ শব্দটি ব্যবহার করে ইশারা করেছে যে, তাঁর নামের ভেতরই জাহান্নামে দগ্ধ হওয়ার ইঙ্গিত আছে। সেই প্রসঙ্গ ধরেই এ সূরার নাম রাখা হয়েছে সূরা ‘লাহাব’।

তাফসীরে জাকারিয়া

৩. অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে(১),

(১) অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ (ذَاتَ لَهَبٍ) বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে। (আত তাহরীর ওয়াত তানওয়ীর)

তাফসীরে আহসানুল বায়ান

৩। অচিরেই সে শিখাবিশিষ্ট (জাহান্নামের) আগুনে প্রবেশ করবে।