إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ

ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।

যখন আল্লাহ্‌র সাহায্য ও বিজয় আসছে,

وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا

ওয়ারআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-।

আর লোকেদের দলে-দলে আল্লাহ্‌র ধর্মে প্রবেশ করতে দেখতে পাচ্ছ,

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا

ফাছাব্বিহবিহামদি রব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূক-না তাওওয়া-বা-।

তখন তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো ও তাঁর পরিত্রাণ খোঁজো। নিঃসন্দেহ তিনি বারবার প্রত্যাবর্তনকারী।